রোহিণীর পাল্লায় পড়ে সিদ্ধার্থকে ছেড়ে চলে যাচ্ছে মিঠাই! মিঠাই ধারাবাহিকের পরবর্তী পর্ব ফাঁস…

টিআরপির তালিকায় নামটা যেখানেই থাকুক না কেন মানুষের মনে মিঠাইয়ের নাম থাকে সবসময় সবার উপরে। বিগত দুই বছর ধরে মানুষের ড্রইং রুমকে মাতিয়ে রেখেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রতিটি চরিত্র বিশেষ করে হল্লা পার্টি প্রতিটি সদস্যকে ভীষণ ভালোবাসেন দর্শকরা। আর এই ভালোবাসা আর আশীর্বাদ নিয়েই দুই বছর ভালোভাবে অতিক্রম করে ফেলেছে মিঠাই। তবে বর্তমানে মিঠাই ধারাবাহিকের অবস্থা খুব একটা ভালো নয়। এরই মধ্যে অনেক কিছু হারিয়ে ফেলেছে তারা।

টিআরপিতে তেমন জায়গা করতে পারছে না এই ধারাবাহিক, কিছুদিন আগে নিজেদের মনোহারা সেটকে ছেড়ে চলে আসতে হয়েছে একটি ছোট সেটে। অভিনয় করতে দেখা যাচ্ছে না বহু অভিনেতা-অভিনেত্রীকে অর্থাৎ মোদক পরিবারের অনেক সদস্যদের। কিন্তু তারপরেও মানুষের মন থেকে উঠে যায়নি মিঠাই। মানুষ আগে যেভাবে মিঠাই কে ভালোবাসতো এখনো ঠিক সেভাবেই ভালোবাসে। আগের থেকে বহু গুণ ভালোবাসা বেড়ে গেছে মানুষের মনে মিঠাইয়ের প্রতি।

মিঠাই ধারাবাহিকের উচ্ছেবাবু অর্থাৎ সিদ্ধার্থের মেয়েদের মাঝে যে কতটা ক্রেজ তা দর্শকরা আগেই দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় হোক বা সামনাসামনি অথবা অন স্ক্রিন সব জায়গাতেই তার উপর ক্রাশ খেয়ে বসে থাকেন মেয়েরা। এইবার সেই ক্রাশের দলেই নাম লেখালো নায়িকা রোহিণী। আর এই রোহিণীকে নিয়ে মাথা ব্যথার শেষ নেই মিঠাইয়ের। মিঠাই আর রোহিনী বর্তমানে একে অপরের চোখের বালি।

মিঠাই’তে এন্ট্রি নিয়েছে জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রি রায়। ধারাবাহিকে তার চরিত্রের নাম রোহিনী বসু। এই রোহিণীর আবার ভীষন পছন্দ সিডকে। তাই নানান ভাবে ছলে বলে কৌশলে কিভাবে সিডকে মিঠাইয়ের থেকে আলাদা করে নিজের কাছে আনা যায় তারই ফন্দি হেটে চলেছে রোহিনী। কিন্তু আমাদের মিঠাই রানীও কিছু কম যায় না সেও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে রোহিণীকে পাকড়াও করা যায়।

এরই মাঝে ফাঁস হয়ে গেলো মিঠাই ধারাবাহিকের পরবর্তী পর্ব। যারা নিয়মিত ধারাবাহিকটি দেখেন তারা জানেন বর্তমানে লক্ষ্মীর বেশে কাজের লোক হয়ে ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে রোহিনী। এতদিন ধরে মিঠাই আজ করছিল এই লাক্সমী আসলে রহিনি কিন্তু প্রমাণ না থাকায় তার কথায় তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না কেউ। কিন্তু এইবার গোটা হল্লা পার্টির কাছে ধরা পড়ে গেল লাক্সমি। রোহিনী সুপ্রিয়া কে বলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে তুমি? সত্যিটা যখন সবার সামনে চলে এসেছে তাহলে মিঠাই তুমি কবে ছেড়ে যাচ্ছ সিদ্ধার্থকে? তখন মিঠাই বলে এখনই। আর যা শুনে অবাক হয়ে যায় সিদ্ধার্থ। এবার কি করবে মিঠাই সত্যি কি আবারো সিদ্ধার্থকে ছেড়ে চলে যাবে সে এখন সেটাই দেখার বিষয়।

Back to top button