‘দেব ছাড়া আর কোনো অভিনেতা নেই নাকি?’ ‘দেব কোনো ইন্ডাস্ট্রি নয়, ও একটা পার্ট মাত্র!’ দেবকে নিয়ে কেন এমন বললেন রুদ্রনীল ঘোষ?

বাংলা সিনেমা জগতের অত্যন্ত পরিচিত এবং প্রতিভাবান একজন অভিনেতা হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। চরিত্রাভিনেতা হোক কিংবা কমেডিয়ান পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি বহু বছর ধরে দর্শকদের মন জয় করে আসছেন। তবে শুধু ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার বাইরে রাজনীতির ময়দানেও তিনি সমানভাবে সক্রিয় এবং নিজের একটা শক্ত জায়গা তৈরি করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি অভিনয় এবং রাজনীতি এই দুই ভিন্ন জগতকে বেশ দক্ষতার সাথেই সামলে চলেছেন। টলিপাড়ার স্পষ্টবক্তা হিসেবে পরিচিত রুদ্রনীল যেকোনো বিষয়ে নিজের মতামত সোজাসুজি জানাতে কখনই পিছপা হন না।
অন্যদকে দীপক অধিকারী, যিনি আমাদের সকলের কাছে দেব নামে পরিচিত, তিনি হলেন বাংলা সিনেমার অন্যতম বড় বাণিজ্যিক স্তম্ভ। গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেব টলিউডকে একের পর এক সুপারহিট বাণিজ্যিক ও ভিন্নধারার সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি আজ অত্যন্ত সফল। রুদ্রনীলের মতোই দেবেরও একটি রাজনৈতিক জীবন রয়েছে; তিনি দীর্ঘদিনের সাংসদ এবং রাজনীতির আঙিনায় বেশ পরিচিত মুখ। বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দান সর্বত্রই দেবের নিজস্ব একটা বিশাল ভক্তমহল বা অনুরাগী গোষ্ঠী রয়েছে।
বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা আশাপ্রদ নয়। হলবিমুখ দর্শক, ভালো চিত্রনাট্যের অভাব এবং হিন্দি বা দক্ষিণী সিনেমার তুমুল প্রতিযোগিতার কারণে টলিউড একটা বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে দু-একটা সিনেমা ভালো ব্যবসা করলেও, সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির লক্ষ্মীলাভের খাতাটা বেশ ম্লান। নতুন ও প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীরা উঠে এলেও, তাঁদের সুযোগ পাওয়ার পরিধিটা বেশ সীমিত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিনেমা হলের আসন ভরানো এবং বাংলা সিনেমার পুরোনো গৌরব ফিরিয়ে আনাটাই এখন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বাংলা সিনেমার এই বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন রুদ্রনীল ঘোষ। তাঁর মতে, বর্তমানে যে সমস্ত গুটি কয়েক অভিনেতার মুখ দর্শক চেনেন, শুধুমাত্র তাঁদের দিয়ে বাংলা সিনেমার সামগ্রিক উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়। রুদ্রনীল স্পষ্ট ভাষায় জানান যে, দেব এবং জিৎ নিশ্চয়ই বাংলা সিনেমার এক একটি বড় পিলার বা স্তম্ভ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি বলতে শুধুমাত্র তাঁরা দুজন নন। কেবল তাঁদের ওপর ভরসা করে বা তাঁদের মুখাপেক্ষী হয়ে থাকলে বাংলা সিনেমার ভালো দিন ফিরবে না।
আরও পড়ুনঃ ‘এবার থানায় যাব!’ ‘আমার উপর রীতিমতো অ’ত্যাচার করা হচ্ছে…’ ‘দরজার সামনে এসব, ছিঃ!’ তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রিয়া পাল! কি হয়েছে অভিনেত্রীর সঙ্গে?
সাক্ষাৎকারে রুদ্রনীল একপ্রকার ক্ষোভ উগড়ে দিয়ে এবং বিস্ফোরকভাবে বলে ওঠেন, “দেব ছাড়া আর কোনো অভিনেতা নেই, এটা কী করে কারও মনে হতে পারে?” তিনি সোজা ভাষায় মনে করিয়ে দেন যে, দেব বাংলা কিংবা ইংরেজি কোনো ভাষার ছবিরই সম্পূর্ণ ধারক-বাহক নয়, সে আসলে এই ফিল্ম ইন্ডাস্ট্রির একটা অংশ বা পার্ট মাত্র। রুদ্রনীলের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যদি সত্যিই বাংলা সিনেমার উন্নতি করতে হয়, তবে শুধু সুপারস্টারদের দিকে তাকিয়ে না থেকে নতুন প্রতিভা, ভালো গল্প এবং গোটা ইন্ডাস্ট্রির ছোট-বড় সমস্ত স্তরের শিল্পীদের একযোগে এগিয়ে আসতে হবে।

