‘সবার সাথে বন্ধুত্ব করা উচিত নয়!’ ‘আমি চট করে মিশি না!’ ‘জোর করে কাউকে ভালোবাসতে বা…পারব না!’ কেনো সবার থেকে দূরত্ব বজায় রাখেন অভিনেতা? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন হানি বাফনা!

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ হলেন অভিনেতা হানি বাফনা (Honey Bafna)। অভিনয়ের প্রতি টান থেকেই পরবর্তীতে তিনি গ্ল্যামার জগতে পা রাখেন। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা হানি প্রথম দিকে জুনিয়র আর্টিস্ট বা ছোট চরিত্রে কাজ করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। কাজের প্রতি নিষ্ঠা ও অদম্য পরিশ্রমের ফলেই আজ তিনি ছোট পর্দার প্রথম সারির অভিনেতাদের একজন হয়ে উঠেছেন।

২০১৪-১৫ সাল নাগাদ টেলিভিশন দুনিয়ায় জার্নি শুরু করলেও হানির কেরিয়ারের মোড় ঘোরে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেগা ‘বকুল কথা’-তে ঋষি রায়ের চরিত্রে তারপর স্টার জলসার পিরিয়ড ড্রামা ‘প্রথম কাদম্বিনী’-তে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় তাঁর অভিনয় দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নেয়। পরবর্তীতে ‘গ্রামের রাণী বীণাপাণি’, ‘সোহাগ জল’ এবং সোনামণি সাহার বিপরীতে ‘শুভ বিবাহ’-র মতো একের পর এক সফল মেগাতে মুখ্য চরিত্রে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি।

টেলিভিশনর এই সফল সফরের পর এবার এক একেবারে নতুন স্বাদের গল্প নিয়ে আবারও ছোট পর্দায় কামব্যাক করেছেন হানি বাফনা। স্টার জলসার পর্দায় ২০ মে, ২০২৬ থেকে শুরু হয়েছে তাঁর নতুন মেগা ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। প্রতি সোম থেকে রবি ঠিক সন্ধে ৬টার স্লটে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। প্রচলিত সৌন্দর্যের বাঁধাধরা ছককে চ্যালেঞ্জ জানাতে এবং এক মেয়ের নিজস্বতায় অটল থাকার গল্প বলতে তৈরি হয়েছে এই নতুন ফিকশন। এই মেগাতে হানি বাফনার বিপরীতে জুটি বেঁধেছেন নবাগতা অভিনেত্রী তথা নৃত্যশিল্পী স্নেহা মুখোপাধ্যায়, যিনি ‘ড্যান্স বাংলা ড্যান্স’ রিয়্যালিটি শো-এর মাধ্যমে এর আগে পরিচিতি পেয়েছিলেন।

ধারাবাহিকটির গল্পে হানি বাফনাকে একদম অন্যরকম এবং বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাচ্ছে। এই মেগায় তিনি অভিনয় করছেন এক সিঙ্গেল ফাদারের চরিত্রে। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে তার স্ত্রীর আকস্মিক মৃত্যু হয়, যা তাঁর জীবনকে ওলটপালট করে দেয়। মায়ের মৃত্যুর জন্য বড় মেয়ে নিজের বাবাকে দায়ী করে। এই শূন্যতার মাঝেই গল্পে এন্ট্রি ঘটে পেশায় স্ট্যান্ড-আপ কমেডিয়ান বাবলির। বাবলি সমাজের চোখে তথাকথিত ‘সুন্দরী’ না হলেও, মনের দিক থেকে অত্যন্ত সহজ এবং প্রাণোচ্ছল। এই ভাঙা পরিবারে বাবলি কীভাবে নিজের হাসির ছটায় নতুন আলো নিয়ে আসবে তা নিয়েই এগিয়ে চলেছে ‘বাবলি সুন্দরী’-র মূল গল্প।

আরও পড়ুনঃ কাটাকাটি থেকে আচমকা গালে চু’মু! ডিভোর্সের মাঝেই রায়ান-পারুলের রোমান্টিক মুহূর্ত? পারুলকে কাছে টেনে মনের হদিশ পেল রায়ান!

সম্প্রতি এই নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’-র একটি বিশেষ সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও সম্পর্কের সমীকরণ নিয়ে অত্যন্ত অকপট ভঙ্গিতে মুখ খুললেন অভিনেতা হানি বাফনা। বন্ধুত্ব এবং সামাজিক মেলামেশা নিয়ে নিজের নিজস্ব ভাবনার কথা তুলে ধরে তিনি স্পষ্ট জানান যে, জোর করে কখনও সম্পর্ক বা বন্ধুত্ব তৈরি করা যায় না। ইন্টারভিউতে অভিনেতা বলেন, “বন্ধুত্ব সবার সাথে করা উচিত না। ওটা হয়ে গেলে ভালো, কিন্তু জোর করে কারো সাথে বন্ধুত্ব করে আমি বিশ্বাসী নই। আমি চট করে সবার সাথে মিশি না; আমার যাকে মনে হয়, আমি তার সাথে মিশি আর সময়ের সাথে সাথে সেটা আপনা আপনি হয়ে যায়। বন্ধুত্বটা জোর করে চেয়ে হয় না।” তিনি আরও যোগ করেন, “যদি মনে হয় কারো সাথে আমি বন্ধুত্ব করতে পারব, তাহলে তার সাথে সেটা আপনা আপনি হয়ে যায়। জোর করে আমাকে কেউ পছন্দ করুক, সেটা আমি চাই না কখনো।” অভিনেতার এই স্পষ্টবাদী ও বাস্তবসম্মত জীবনদর্শন কিছু অনুরাগীদের মন জয় করে নিয়েছে আবার অনেকেই এ বিষয়টা একেবারে স্বাভাবিকভাবে নেননি।

Back to top button