বিরাট দুঃসংবাদ! আচমকা প্রয়াত “সুন্দরীর দিদি” তথা জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তী! জানেন কি হয়েছিল তার? শোকে ভেঙে পড়লেন অনুরাগীরা!

সোশ্যাল মিডিয়ায় সবসময় হাসিখুশি মুখেই দেখা যেত সায়নী চক্রবর্তী (Sayani Chakraborty)-কে। তাঁর পোষ্য ‘সুন্দরী’-কে ঘিরেই ছিল ভিডিও, হাসি আর আনন্দের মুহূর্ত। সেই কারণেই অনুরাগীদের কাছে তিনি পরিচিত ছিলেন ‘সুন্দরীর দিদি’ নামে। কিন্তু আচমকাই এল দুঃসংবাদ। জনপ্রিয় এই ভ্লগারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মনখারাপ নেটপাড়ার।

সম্প্রতি স্নাতক পাশ করেছিলেন সায়নী। সেই সুখবরও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তিনি। এমনকি মৃত্যুর একদিন আগেও হাসিমুখে ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে। তাই হঠাৎ এমন ঘটনায় হতবাক তাঁর অনুরাগীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সায়নী।

পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিলেন তিনি। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে। এরপরই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

সায়নীর সঙ্গে প্রায়ই ভিডিওতে দেখা যেত তাঁর মা মলি চক্রবর্তীকে। মা-মেয়ের আলাদা সোশ্যাল মিডিয়া পেজও ছিল। সেখানে তাঁরা পোষ্য ‘সুন্দরী’-কে নিয়ে নানা মুহূর্ত ভাগ করে নিতেন। বৃহস্পতিবার সকালেও মলি চক্রবর্তীর পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। তার কিছু সময়ের মধ্যেই এমন খবর সামনে আসায় আরও বেশি অবাক হয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুনঃ মলে গিয়ে আচমকা বোনের দেখা পেল আদিত্য! তবে কি এবার ফাঁস হবে কমলা-শ্রীনিবাসের আসল পরিচয়? দুর্ধর্ষ আজকের পর্ব

সাম্প্রতিক সময়ে একের পর এক মানসিক অবসাদজনিত মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করছেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখনও সমাজে যথেষ্ট গুরুত্ব পায় না। পরিচালক Anik Dutta-র মৃত্যুর শোক কাটতে না কাটতেই সায়নীর চলে যাওয়ার খবর নতুন করে আলোচনায় এনে দিয়েছে মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে।

Back to top button