‘শিল্পীর কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না…’ কবীর সুমনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! নেতাজি নগর থানায় সরব ‘জাতির কথা’ সংগঠন! কি এমন ঘটালেন বর্ষীয়ান গায়ক?

গায়ক ও তৃণমূল সমর্থক কবীর সুমন-কে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কলকাতার নেতাজি নগর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ‘জাতির কথা’ নামে একটি সংগঠন। সংগঠনের দাবি, একটি ভিডিওতে নারীদের নিয়ে অপমানজনক মন্তব্য করা হয়েছে এবং হিন্দুদের ভাবাবেগেও আঘাত করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও বার্তায় সংগঠনের সদস্যরা জানান, কবীর সুমন-এর বক্তব্যে তাঁরা ক্ষুব্ধ। তাঁদের মতে, একজন পরিচিত শিল্পীর কাছ থেকে এমন ভাষা আশা করা যায় না। সংগঠনের সদস্যরা দাবি করেছেন, বাঙালি সমাজ, নারী এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে বলেই তাঁরা থানার দ্বারস্থ হয়েছেন।

অভিযোগকারীরা আরও বলেন, এই ধরনের মন্তব্য কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তাঁদের বক্তব্য, সমাজের একটি বড় অংশের ভাবাবেগে আঘাত লাগায় তাঁরা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও বিষয়টি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! মাত্র ৬৯ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা! শোকোস্তব্ধ বিনোদন জগৎ!

সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সন্দীপ হালদার নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, কলকাতার নেতাজি নগর থানায় কবীর সুমন-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই পোস্ট ঘিরেও নেটমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে করা কিছু মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ দায়ের হয়েছে। যদিও এখনও নিয়ম মেনে এফআইআর নথিভুক্ত হয়নি। আপাতত প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Back to top button