ভক্তদের অপেক্ষার অবসান! দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন এলফিনা মুখার্জি! এতদিন কেন দেখা যায়নি অভিনেত্রীকে? জানেন কেন বিনোদন জগত থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন তিনি?

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে (Bengali Television) এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা নিজেদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনের খুব কাছাকাছি পৌঁছে যান। কিন্তু অনেক সময়ই দেখা যায়, একটা ভালো কাজের পর তারা হুট করে পর্দা থেকে গায়েব হয়ে যান। বেশ কিছুদিন আর তাদের কোনো নতুন প্রজেক্টে দেখতে পাওয়া যায় না। প্রিয় তারকাকে টেলিভিশনের পর্দায় না দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ হয় অনুরাগীদের। তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন, কবে আবার তাদের প্রিয় মানুষটি ক্যামেরার সামনে ফিরবেন।

ঠিক তেমনই এক জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়। এর আগে আমরা তাকে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’, ‘ফুলমনি’, ‘গ্রামের রানী বীণাপাণি’ কিংবা ‘বধূর কোন আলোর লাগল চোখে’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছি। প্রতিটি চরিত্রেই তিনি নিজের অভিনয়ের ছাপ ছেড়েছেন। কিন্তু গত বেশ কিছুদিন ধরে ছোটপর্দা থেকে কিছুটা দূরেই ছিলেন এলফিনা। মাঝে একটা লম্বা সময় তাকে কোনো ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতে দেখা যায়নি। এই বিরতির কারণে তার ভক্তরাও তাকে বেশ মিস করছিলেন।

তবে এবার সব অপেক্ষার অবসান হতে চলেছে। দীর্ঘদিনের সেই বিরতি কাটিয়ে আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় জোরকদমে প্রত্যাবর্তন করছেন এলফিনা মুখোপাধ্যায়। নতুনভাবে, নতুন একটি রূপ নিয়ে তিনি আবার দর্শকদের সামনে হাজির হতে চলেছেন। এতদিন পর তাকে আবার টিভির পর্দায় দেখার সুযোগ মিলবে ভেবে স্বাভাবিকভাবেই বেশ আনন্দিত তার অনুরাগীরা।

জি বাংলার পর্দায় আবার ফিরছে একরাশ নতুন বিনোদন। দর্শকদের ড্রয়িংরুমে নতুন চেনা-অচেনা মুখের ভিড় জমাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ইতিমধ্যেই চ্যানেলের তরফে ঘোষণা করা হয়েছে নতুন এক মেগা ধারাবাহিকের নাম, যা নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে বেশ চর্চা শুরু হয়ে গেছে।

আরও পড়ুনঃ একের পর এক দুর্ঘটনা স্টুডিও পাড়ায়! গুরুতর আহত ‘শুধু তোমারই জন্য’র প্রধান নায়ক শুভ্রজিৎ! ছিঁড়ে গিয়েছে লিগামেন্টের প্রায় ৬০ শতাংশ! উদ্বিগ্ন ভক্তরা!

আর কিছুদিনের মধ্যেই জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। আগামী জুন মাসের ১ তারিখ থেকে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে। এই ধারাবাহিকেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিতে চলেছেন এলফিনা। জানা গেছে, তিন বোনের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘সারদা’, যে গল্পে সৌম্যদীপের দিদির ভূমিকায় অভিনয় করবে। তবে চরিত্রটি ভালো নাকি মন্দ অর্থাৎ ইতিবাচক না নেতিবাচক, তা এখনই খোলসা করা হয়নি। একদম অন্যরকম এক লুকে এলফিনাকে দেখার জন্য এখন মুখিয়ে আছেন দর্শকরা।

Back to top button