New Serial: পুরনো সিরিয়াল শেষ হয়ে আসছে নতুন ধারাবাহিক! দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় নায়িকাকে

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সিরিয়ালের যে জোয়ার চলছে সেই জোয়ারে গাবাসিয়ে একের পর এক বাংলা চ্যানেলগুলোতে আসছে নতুন নতুন সিরিয়াল এবং নতুন নতুন গল্প। প্রথম সারির বাংলা চ্যানেলগুলিতে একটার পর একটা নতুন সিরিয়াল হাজির হচ্ছে দর্শকদের মনে জায়গা করে নিতে।
এরমধ্যে কোন কোন সিরিয়ালের ক্ষেত্রে দেখা গেছে দু-তিন মাস চলার পরেই তার ভাগ্য খুলে গেছে আবার কোন কোন সিরিয়ালের ক্ষেত্রে একেবারে ভরাডুবি হয়েছে। এবার অন্যতম জনপ্রিয় প্রথম সারির বাংলা চ্যানেলে আসছে স্টার জলসার জনপ্রিয় অভিনেত্রী।
স্টার জলসা সম্প্রতি নতুন কয়েকটি সিরিয়াল আসছে যার নাম বালিঝড়, মেয়েবেলা, সাধক রামপ্রসাদ, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। অন্যদিকে জি বাংলা পিছিয়ে নেই। ইতিমধ্যেই কয়েকটি নতুন সিরিয়াল শুরু হয়ে গেছে যার নাম নিম ফুলের মধু, সোহাগ জল, তোমার খোলা হাওয়া, রাঙা বউ, মন দিতে চাই। এবার এই তালিকায় আরো একটি নতুন নাম যুক্ত হতে চলেছে। যদিও সেটা স্টার জলসা বা জি বাংলার সিরিয়াল নয়।
যে নতুন সিরিয়ালটির কথা আপনাদের জানাতে চলেছি সেটি আসছে সান বাংলায়। এর নাম ফাগুনের মোহনায়। মুখ্য চরিত্রে অভিনয় করবে “গ্রামের রানী বীণাপাণি” সিরিয়াল খ্যাত অভিনেত্রী অ্যাননেরি টম এবং অভিনেতা সিদ্ধার্থ সেন।
এই সিরিয়ালের গল্প এক সুপারস্টার এবং তার ফ্যানকে নিয়ে। সুপারস্টার এর চরিত্রটির নাম আয়ুশ এবং তার ভক্তের নাম রুমঝুম। মেয়েটি ওই সুপারস্টারকে তার জীবনের আদর্শ মনে করে। কিন্তু দুজনের পৃথিবী একেবারে আলাদা। রুমঝুম মনে করে আয়ুশ তার কৃষ্ণ আর সে আয়ুশের রাধা।

