আবারও ফিরছে পাবলো সেন! রায়ানের জেদ ভাঙতে পারুলের নতুন চাল! ভালো করতে গিয়ে এ কোন বিপদে পড়ল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, পরের দিনই শিরিনের কোম্পানির বাকি লোকেরা তাকে জেরা করতে শুরু করে। চাল চুরির আসল সত্যটা শেষ পর্যন্ত সবার সামনে চলে আসে যে, কোনো সাধারণ মানুষ নয়, বরং বাজার থেকে তাদের সমস্ত চাল কেউ একবারে তুলে নিয়েছে। একই সময়ে খবর আসে, বাজারে পারুলের চাল হুহু করে বিক্রি হচ্ছে এবং সবাই তা লুফে নিচ্ছে। নিজের চাল বিক্রির আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয় এবং এই নির্মম সত্য জানতে পেরে শিরিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
ক্রোধে অন্ধ হয়ে শিরিন সরাসরি পারুলের মুখোমুখি হয়। সে পারুলকে হুমকি দিয়ে বলে যে আজই পারুলের শেষ দিন এবং পরের দিন খবরের কাগজে তার মৃত্যুর খবর বেরোবে। এই কথা বলেই শিরিন বন্দুক বার করে পারুলের দিকে তাক করে দাঁড়ায়। ঠিক তখনই পারুলকে নিজের জীবন দিয়ে রক্ষা করতে সেখানে বীরের মতো হাজির হয় রায়ান। রায়ান এসে পারুলের পাশে দাঁড়ালে দুজনে মিলে শিরিনকে জব্দ করে। শিরিন সেখান থেকে কোনো রকমে পালিয়ে সংযুক্তার কাছে যায়। সংযুক্তা তাকে বুদ্ধি দেয় যে, কখনো কখনো শত্রুকে হারাতে গেলে নিজেকে হার মানতে হয়। তাই শিরিন যদি কোম্পানিতে নিজের চেয়ারম্যান পদ বাঁচাতে চায়, তবে তাকে পারুলের কাছে একবারের জন্য হলেও মাথা নিচু করতে হবে।

সংযুক্তার কথা মতো পরের দিন বসু বাড়িতে আসে শিরিন। সে পারুলকে তাদের চাল ফেরত দেওয়ার জন্য বলতে থাকে। পারুল তখন জানায়, শিরিন যদি হাতজোড় করে নিজের ভুল স্বীকার করে এবং চাল ফেরত দেওয়ার অনুরোধ করে, তবেই সে ভেবে দেখতে পারে। শিরিন বুঝতে পারে পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে গেছে। এই মুহূর্তে পারুলকে রাগালে তারই বিপদ, তাছাড়া কোম্পানির লোকজনও চাল ফেরত আনার জন্য তার ওপর প্রচণ্ড চাপ দিচ্ছে। তাই বাধ্য হয়েই শিরিন পারুলের কাছে হাতজোড় করে চাল ফেরত দেওয়ার অনুরোধ করে। তখন পারুল চাল ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটি শর্ত দেয় শিরিনকে তাদের চাল পারুলের কাছ থেকে ২২০ টাকা দরে কিনে নিতে হবে, যা তারা আগে ১৫০ টাকায় বিক্রি করছিল।
এই চড়া দামের কথা শুনে শিরিন প্রথমে ভীষণ ক্ষেপে যায় এবং পারুলের সাথে অভদ্র ব্যবহার করতে শুরু করে। তখনই পারুল সাফ জানিয়ে দেয়, শিরিন যত তর্ক করবে, চালের দাম ততই বাড়বে। আর কোনো কথা না বাড়িয়ে, নিজের কোম্পানির চেয়ারম্যান পদ বাঁচাতে শেষ পর্যন্ত শিরিন ৭ কোটি টাকায় পারুলের কাছ থেকে সব চাল কিনে নিতে রাজি হয়। এভাবেই পারুলের বুদ্ধির কাছে শিরিনের অহংকার ধুলোয় মিশে যায়।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি বিক্রম চট্টোপাধ্যায়ের মা! কি হয়েছে তাঁর? কি বলছেন ডাক্তার?
শিরিনের থেকে পাওয়া সেই ৭ কোটি টাকা পারুল বাড়ির সবার হাতে ফেরত দেয় এবং পরিবারের প্রতিটি সদস্যের জন্য সুন্দর সুন্দর উপহার কিনে আনে। এদিকে রায়ান আবারও নিজের ব্যবসার কাজে বেঁকে বসেছে, সে পারুলের থেকে কোনো আর্থিক সাহায্য নিতে কিছুতেই রাজি নয়। রায়ানের এই জেদ দেখে পারুল বাড়ির সবাইকে জানায় যে, রায়ানকে আবারও ব্যবসার মূল ধারায় বা মাঠে ফেরাতে তাকে পুরোনো পাবলোর ছদ্মবেশেই ফিরে আসতে হবে।

