বিরাট দুঃসংবাদ! শুটিং করতে গিয়ে আহত জোজো! তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে! হয়েছে অ’স্ত্রোপচার! দীর্ঘদিনের অসহ্য য’ন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন গায়িকা!

একদিকে সদ্য অসুস্থ ছেলেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়েছেন, তার মধ্যেই নতুন সমস্যায় পড়লেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারও করাতে হয়েছে গায়িকাকে।
জোজো জানিয়েছেন, বহুদিন আগের একটি চোট থেকেই এই সমস্যার শুরু। শুটিংয়ের সময় পড়ে গিয়ে তাঁর হিপ জয়েন্টে গুরুতর আঘাত লাগে। প্রথমদিকে বিষয়টি সামলে নেওয়ার চেষ্টা করলেও ধীরে ধীরে ব্যথা বেড়েই চলেছিল। দীর্ঘদিন ধরেই সেই যন্ত্রণা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।
গায়িকার কথায়, অসুস্থ শরীর নিয়েও তিনি ‘সারেগামাপা’-র শুটিং করেছেন। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আগের চোটের উপর আবারও আঘাত লাগে। ব্যথা কমানোর ওষুধ ও ইঞ্জেকশনের সাহায্যে কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচার করানো ছাড়া আর উপায় ছিল না।
সোমবার তাঁর অস্ত্রোপচার হয়েছে। আপাতত হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন জোজো। কয়েকদিন পর তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তবে এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। এই সময় কাজের চাপ তুলনামূলক কম থাকায় বিশ্রাম নেওয়ার সুযোগও পাচ্ছেন।
আরও পড়ুনঃ ঝিনুকের বিয়েতে বড় চমক! শেষমেশ সম্রাটকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিল ঝিনুক! ধেয়ে আসছে কোন নতুন ঝড়?
চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী এখনই হাঁটাচলা করতে পারবেন না গায়িকা। সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে তাঁকে। আপাতত দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষাতেই রয়েছেন জোজো মুখোপাধ্যায় এবং তাঁর অনুরাগীরাও।

