‘আর এসব প’রকীয়ার গল্প দেখানো চলবে না…’ বন্ধ হবে এই ধরনের কুরুচিকর মেগা? বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে কড়া বার্তা পাপিয়া অধিকারীর!

বাংলা ধারাবাহিকের গল্প নিয়ে বহুদিন ধরেই দর্শকদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। কখনও একাধিক বিয়ে, কখনও মৃত্যু থেকে ফিরে আসা চরিত্র, আবার কখনও পরকীয়ার জটিল সম্পর্ক ঘিরে তৈরি হচ্ছে ধারাবাহিকের মূল কাহিনি। সমাজমাধ্যমেও এই ধরনের কনটেন্ট নিয়ে মাঝেমধ্যেই সমালোচনা এবং হাসির রোল ওঠে। অনেকেরই দাবি, এই ধরনের গল্প দর্শকদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।

এবার সেই বিষয়েই মুখ খুললেন অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, বাংলা সিরিয়ালে একই ধরনের পরকীয়া নির্ভর গল্প আর চলতে দেওয়া উচিত নয়। তাঁর মতে, দর্শক এখন ভালো এবং স্বাস্থ্যকর বিনোদন দেখতে চান। তাই নির্মাতাদেরও নতুন ধরনের ভাবনা নিয়ে কাজ করা প্রয়োজন।

পাপিয়ার কথায়, শুধু দর্শক কী দেখছে সেটাই গুরুত্বপূর্ণ নয়, কী দেখানো হচ্ছে সেটাও সমান জরুরি। তিনি বলেন, যেমন শরীরের জন্য পুষ্টিকর খাবার দরকার, তেমনই মনের জন্যও ভালো বিনোদন প্রয়োজন। সেই কারণেই এমন কনটেন্ট তৈরি করা দরকার যা দর্শকদের মানসিকভাবে সমৃদ্ধ করবে এবং পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে পারবেন।

বাংলা ধারাবাহিকের মান এবং গল্পের ধরন নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একসময় নির্মাতাদের সতর্ক করেছিলেন। কিন্তু তারপরও সিরিয়ালে বারবার উঠে এসেছে সম্পর্কের জটিলতা, ত্রিকোণ প্রেম এবং পরকীয়ার মতো বিষয়। এবার সেই প্রবণতা বদলানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন পাপিয়া অধিকারী।

আরও পড়ুন: ‘ওনার মাথা কা’টলে ১ কোটি টাকা পুরস্কার…’ সায়নী ঘোষকে ‘মাথা কাটার’ হুমকি! ‘এটাই কি আপনাদের ‘নারী শক্তি বন্দন’ প্রকল্পের আসল রূপ?’ মুখ খুললেন অভিনেত্রী

প্রসঙ্গত, দীর্ঘদিন পরে টালিগঞ্জ কেন্দ্রে রাজনৈতিক পরিবর্তন এসেছে। এবার নির্বাচনে অরূপ বিশ্বাসকে হারিয়ে জয় পেয়েছেন পাপিয়া অধিকারী। জয়ের পর থেকেই টলিউড এবং বিনোদন জগতের উন্নয়ন নিয়ে একাধিক মন্তব্য করেছেন তিনি। এর আগে বাংলা চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, আর এবার বাংলা সিরিয়ালের কনটেন্ট নিয়েও স্পষ্ট অবস্থান জানালেন অভিনেত্রী-বিধায়ক।

Back to top button