বিরাট দুঃসংবাদ! ভয়ংকর ঘটনায় স্তব্ধ বাংলা! খাল থেকে উদ্ধার গায়িকার মৃ’তদেহ! পলাতক প্রেমিক!

গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এক তরুণী। পরিবার প্রথম থেকেই অপহরণের আশঙ্কা করছিল। রাতের দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পরিবারের দাবি, এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই তরুণীকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। প্রথমে সামাজিক মাধ্যমে তাঁদের পরিচয় হলেও পরে সম্পর্কের অবনতি ঘটে। অভিযোগ, সত্যি জানার পর তরুণী সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে শুরু হয় অশান্তি এবং হুমকি।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি বিদেশে থাকতেন এবং সম্প্রতি ভারতে ফিরেছিলেন। তদন্তকারীদের অনুমান, পরিকল্পনা করেই তিনি দেশে আসেন। ঘটনার দিন তরুণীকে অপহরণের পর খুন করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। পরে দেহ একটি খালে ফেলে দেওয়া হয় বলেও সন্দেহ।

ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অপহরণ, খুন এবং ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের হয়েছে। সমাজমাধ্যমেও এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে। অনেকেই দোষীর কঠোর শাস্তির দাবি তুলেছেন। মৃত তরুণী শুধু সঙ্গীত জগতেই নন, মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত ছিলেন।

আরও পড়ুনঃ ‘রাজনীতিতে গেলে তোমাকে আর মা বলে ডাকব না!’ মেয়ের একটি কথায় কেঁপে উঠেছিল বুক! বদলে গিয়েছিল সিদ্ধান্ত! রাজনীতিতে না কারণ জানালেন অভিনেত্রী অনামিকা সাহা!

মৃত গায়িকার নাম ইন্দর কৌর। পাঞ্জাবি গানের জগতের পরিচিত মুখ ছিলেন তিনি। মাত্র ২৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। গত ১৩ মে নিখোঁজ হওয়ার ছ’দিন পর লুধিয়ানার নীলো খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরে পরিবারের সদস্যরা এসে দেহ শনাক্ত করেন। পুলিশ জানিয়েছে, ইন্দর যশিন্দর কৌর নামেও পরিচিত ছিলেন।

Back to top button