বাবা মায়ের বিয়ে দিচ্ছে দুই মেয়ে! নতুন প্রোমো দেখে সূর্য দীপার আবার এক হওয়ার আশা দেখছে দর্শকরা 

বাংলা ধারাবাহিক জগতে অনুরাগের ছোঁয়ার মতো ধারাবাহিকের বিকল্প খুবই কম রয়েছে। এই ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) এই মুহূর্তে বাংলার সবথেকে প্রিয় জুটিগুলির মধ্যে একটি। বহুদিন ধরেই একঘেয়ে গল্প দেখে ক্লান্ত হয়ে পড়েছেন এই সিরিয়ালে দর্শকরা। তবে এইবার সমস্ত একঘেয়েমি দূর করে দেওয়ার জন্য বড় সরল চমক নিয়ে আসছে ধারাবাহিক নির্মাতারা।

 সব সময় এ কিছু না কিছু কলকাঠি নেড়েই চলেছে মিশকা। কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না সূর্য দীপাকে। মিশকার চালে সূর্য আবার দীপাকে ভুল বুঝে দীপার বাড়ি থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়ি ফিরে গিয়েছে। অন্যদিকে রুপা দীপার কাছে তার বাবার পরিচয় জানতে চাওয়ায় রুপার সাথে খুবই খারাপ ব্যবহার করে দীপা। তাই নিজের বাবার পরিচয় নিজেই খুঁজে নিতে বদ্ধপরিকর রুপা। আর সেই জন্যই সূর্যের ঠিকানায় অর্থাৎ তার বাবার বাড়ির ঠিকানায় রওযা দিয়েছিল রূপা।

সেখানে গিয়ে সে জানতে পারে, নিজের বাবাই স্বীকার করে নিতে চায়না রুপাকে। বাবার কাছে যেতে হলে মাকে ছাড়তে হবে, আর মায়ের কাছে থাকলে বাবাকে পাওয়া যাবে না। পুতুল খেলার বয়সে এমন কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাচ্ছে রুপার ছোট্ট মন। আর তাই এই সমস্ত কিছু থেকে রেহাই পেতে সোনার রুপা ঠিক করেছে মা আর বাবা অর্থাৎ দীপা আর সূর্যর বিয়ে দিয়ে আবার সব এক করে দেবে তারা।

সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একটি প্রমো ভিডিও প্রকাশ পায় যা দেখে খুব আনন্দ পেয়েছে দর্শকরা। এই প্রোমো ভিডিওতে দেখানো হয় সূর্যকে আসন পেতে বসিয়ে তার কপালে চন্দনের ফোটা দিচ্ছে সোনা। এই কান্ড দেখে সূর্য হেসে সোনাকে জিজ্ঞাসা করছে যে সে এসব কি করছে। সোনা তখন তাকে বলে যে সে তার আবার বিয়ে দিতে চলেছে তাই তাকে সাজাচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

সূর্য জিজ্ঞাসা করে পুতুলের সাথে বিয়ে দিতে চলেছে? তখন সোনা বলে ফুল মায়ের সাথে বিয়ে দিতে চলেছে তার বাবার। আর তখনই দিপাকে নিয়ে হাজির হয় রুপা আর বসিয়ে দেয় সূর্যের পাশে এমন দৃশ্য দেখে ভীষণ খুশি হয় লাবণ্য আর প্রবীর। লাবণ্য সেন বলে ওঠে সোনা রুপা আবার ওদেরকে এড করে দিল। তাহলে এবার সত্যিই কি সোনা রুপার ছোঁয়ায় সূর্য দীপা আবার এক হবে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button