খড়ি চলে যাওয়ার দুঃখের মাঝেই গাঁটছড়া ভক্তদের জন্য এলো বিরাট বড় সুখবর! যা শুনে ভক্তরা আনন্দে আত্মহারা

বছরের শুরুতেই ছোটপর্দায় একের পর এক দুঃসংবাদ। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বন্ধের মুখে বেশ কয়েকটি বাংলা ধারাবাহিক। অভিনেত্রী খড়ি, গাটছাড়া ছেড়ে দেওয়ার পর থেকেই বেশ ভয়ে ভয়ে ছিলেন ভক্তরা। বেশিরভাগ দর্শকই পছন্দ করছেন না খড়িবিহীন ধারাবাহিকটিকে। কিন্তু তারপরেও যারা এই ধারাবাহিকটি এখনো অব্দি দেখে যাচ্ছেন এবং পছন্দ করছেন তাদের জন্য রয়েছে একটি অনেক বড় সুখবর।
গাঁটছড়া ধারাবাহিকের জন্য রয়েছে ২০২৩ সালের সব থেকে বড় খুশির খবর যা শুনলেই আনন্দে ভরে যাবে দর্শকদের মন। যারা নিয়মিত ধারাবাহিক সম্পর্কিত খবর রাখেন তারা জেনে থাকবেন গত ছয় মাস ধরে জগদ্ধাত্রীর কাছে স্লট হারা জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়া। কিন্তু তবু চ্যানেল কর্তৃপক্ষ শেষ করছে না এই সিরিয়ালটিকে।
আমরা বরাবরই দেখে এসেছি কোন ধারাবাহিক যদি এক থেকে দুই মাস স্লট হারা হয় তাহলে চ্যানেল সেই ধারাবাহিনটি কে হয় অন্য স্লটে দেয় নয়তো সেই ধারাবাহিকটিকে শেষ করে সেই জায়গায় নিয়ে আসে। কিন্তু তার ব্যতিক্রম ঘটাচ্ছে গাঁটছড়া। চ্যানেল কোনোভাবেই শেষ করছে না এই ধারাবাহিকটি। উল্টে সামনে এলো এক চমকে দেওয়ার মতন খবর।
আজ সেই খুশির খবরটাই জানতে চলেছি আপনাদের। গাটছড়া শুরু হওয়ার সময় প্রোডাকশন হাউসের সাথে চ্যানেলের এক বছরের চুক্তি হয়েছিল। এক বছর শেষ হয়ে যাওয়ার পর স্বভাব সেই চুক্তিও শেষ হয়ে যায় জানেন আরো ৬ মাসের জন্য সেই চুক্তি বাড়িয়ে দেয়। সেই ছয় মাস এখনো অব্দি শেষ হয়নি, তার মাঝেই শুরু হয়েছে গাঁটছাড়া ধারাবাহিকের নতুন অধ্যায়।
আর তাই ছয় মাস শেষ হওয়ার আগেই আরো চার মাস সময় বাড়ালো চ্যানেল। অর্থাৎ ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। এই ধারাবাহিক এখনো রমরমিয়ে চলবে ৩-৪ মাস। টিআরপি কম থাকার জন্য চ্যানেল এই ধারাবাহিকটির স্লট চেঞ্জ করলেও এই মুহূর্তে শেষ করছে না ধারাবাহিকটিকে।

