শেষমেষ মিঠাই রানীর হাতেই ধরা পড়লো রোহিণী! ছদ্মবেশে রোহিণীকে দেখে তাড়া দিল মিঠাই, ধারাবাহিকের পরবর্তী পর্ব ফাঁস

বর্তমানে একের পর এক ধারাবাহিক টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তার বদলে আসছে নতুন ধারাবাহিক। কিছু কিছু ধারাবাহিক কয়েক মাসেই ইতি টানছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিন বছর ছুঁতে চলল ‘মিঠাই’। দুষ্টু – মিষ্টি মেয়ের চটাং চটাং কথা, ভাঙাচোরা ইংরেজি শব্দ, অসাধারণ অভিনয় দক্ষতা জনপ্রিয় করেছিল মিঠাইকে।
নতুন চমক আসতে চলেছে মিঠাই ধারাবাহিকে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই মিঠাই’ বড় লিপ নেবে। তারপর হয়তো মিষ্টি ও শাক্যকে নিয়ে পথ চলা শুরু হবে ‘মিঠাই’এর। প্রথম থেকেই এই ধারাবাহিকে মিঠাই-উচ্ছেবাবুর জুটিও বেশ প্রিয় দর্শকদের। এই ধারাবাহিকে প’রকীয়ার এন্ট্রি না হলেও মিঠাইকে টক্কর দেওয়ার জন্য একের পর এক মেয়ের এন্ট্রি হয় সিড-এর জীবনে।
সিড যেমন বাস্তবে সকলের ক্রাশ, তার সুন্দর কণ্ঠস্বর গানের গলা এবং তার অভিনয় ও লোক সবমিলিয়ে যেমন মেয়েদের মনিকোঠায় বাস করে সিট ঠিক সেরম ‘মিঠাই’ ধারাবাহিকেও তার ক্রাশের অভাব নেই। অর্থাৎ রিয়েল লাইফ হোক বা অন স্ক্রিন সব জায়গাতেই উচ্ছে বাবু বলতে অজ্ঞান মিঠি থেকে সৌমি সবাই। তবে এইবার তার উপর ক্রাশ খেলেও এক অভিনেত্রী।
এরই মাঝে মিঠাই’তে এন্ট্রি নিল জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রি রায়। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে মিঠাইতে এন্ট্রি নিচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রি রায়। ধারাবাহিকে তার চরিত্রের নাম রোহিনী বসু। এই রোহিণীর আবার সিডকে পছন্দ। তাই মিঠাই-এর কম্পিটিটর হিসাবেই ধরে নেওয়া যেতে পারে রোহিণীকে। এরআগে অঙ্গি, তোর্সা, সৌমি, মিঠি -এর সকলেই মিঠাই-এর কম্পিটিটর হিসাবে এসেছিল। সকলকে সামলে মিঠাই তার সিড ঠিক আগলে রেখেছিল।
বর্তমানে কাজের মেয়ে লক্ষ্মী সেজে মোদক পরিবারে এন্ট্রি নিয়েছে রোহিনী। তার একমাত্র লক্ষ্য সিদ্ধার্থ। তার জীবনের কাটা স্বাভাবিকভাবেই মিঠাই তাই মিঠাইকে কোনভাবেই পছন্দ করেনা রোহিনী। এই দিন মিঠাইয়ের হাতে ধরা পড়তে পড়তে একটুর জন্য বেঁচে গেল সে তবে মিঠাইয়ের মনে সন্দেহ আরো জোরালো হয়েছে। রান্নাঘরে গিয়ে কফির শিশি ফেলে দেয় রোহিনী। আর মিঠাই আসতেই সেটা দেখে ফেলে। তবে ঠিক পাশ কাটিয়ে রান্নাঘর থেকে সুযোগ বুঝে পালিয়ে যায় রোহিনী। তবে মিঠাই খুব ভালো মতো করেই বুঝতে পারে এটা লাক্সমি নয়। লক্সমির বেশে অন্য কেউ। এবার কিভাবে নকল লাক্সমির চেহারা সবার সামনে খুলে দেয় মিঠাই সেটাই দেখার বিষয়।

