গাড়ির ভেতর মৃ’ত্যুর দূত! শয়তান সাধুর শেষ চালে বন্দি দিতি-গোরা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, গোস্বামী বাড়ির পুজোর মহোৎসব তখন মাঝগগনে। একদিকে যখন কাঁসর-ঘণ্টার শব্দ গমগম করছে, ঠিক তখনই বাড়ির বাইরে এক অশুভ ছায়া ঘনিয়ে আসছিল। লোকচক্ষুর আড়ালে, এক অলৌকিক উপায়ে অদৃশ্য হয়ে বাড়ির ভেতর ঢোকার সুযোগ খুঁজছিল ভণ্ড শয়তান সাধু। পুজোর চরম ব্যস্ততার সুযোগ নিয়ে সে সত্যিই সবার অলক্ষ্যে গোস্বামী বাড়িতে প্রবেশ করে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে তার কুৎসিত তান্ত্রিক শক্তি প্রয়োগ করে উপস্থিত বাড়ির সমস্ত সদস্যকে মায়া-ঘুমে আচ্ছন্ন করে অজ্ঞান করে দেয়। এরপর যজ্ঞের জন্য সযত্নে তুলে রাখা পবিত্র কাঠ চুরি করে নিমেষের মধ্যে সেখান থেকে চম্পট দেয়।
কিছুক্ষণ পর যখন বাড়ির লোকজনের ঘোর কাটে এবং একে একে সবার জ্ঞান ফেরে, তখন প্রথমে কেউ বুঝতেই পারে না ঠিক কী ঘটে গেছে। চারদিকে একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু আসল ধাক্কাটা লাগে তখন, যখন দিতি খেয়াল করেন যে পবিত্র কাঠ উধাও হয়ে গেছে। এই খবর জানাজানি হতেই সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পুজোর মাঝপথে এমন অমঙ্গল ঘটায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্বভাববশতই দিতি সরাসরি কুন্তল আর পুলস্ত্যুকে চুরির দায়ে সন্দেহ করে বসে। কিন্তু দেখা যায়, তারা তো জ্ঞান ফেরার পর থেকে সবার সামনেই দাঁড়িয়ে ছিল। এরপর সন্দেহের তির ঘোরে রক্তিমের দিকে, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় সেও ঘটনার সময় নিজের বাড়িতেই ছিল।

এই অদ্ভুত এবং রহস্যময় কাণ্ড দেখে গোরার দাদুর মনে গভীর খটকা লাগে। অভিজ্ঞ বৃদ্ধ বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। তিনি সন্দেহ করেন, গোস্বামী বাড়ির পুরনো কোনো শত্রু, যে তন্ত্রমন্ত্র জানে, সে-ই হয়তো তাদের বড় কোনো ক্ষতি করতে আবার ফিরে এসেছে। এই মহাবিপদ থেকে পরিবারকে রক্ষা করতে এবং পুজোর পবিত্রতা ফিরিয়ে আনতে দাদু একটা উপায় বাতলে দেন। তিনি জানান, এই অশুভ শক্তিকে রুখতে এবং অঘটন আটকাতে গেলে এখনই একটা বিশেষ ব্রত বা পুজো করতে হবে, যার জন্য প্রয়োজন ১০৮টি পদ্ম ফুল। দাদুর কথা শুনে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে, দিতি আর গোরা ফুল জোগাড় করার জন্য রওনা দেয়।
পদ্ম ফুল আনার পথটা মোটেও সহজ ছিল না। দিতি আর গোরা সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে, নিজেদের প্রাণ বাজি রেখে শেষ পর্যন্ত সেই নির্দিষ্ট দিঘিতে গিয়ে পৌঁছায়। ভণ্ড সাধু তাদের আটকাতে নানা রকম অলৌকিক মায়াজাল ও বাধা সৃষ্টি করলেও, দিতি আর গোরার অদম্য ইচ্ছাশক্তির কাছে তা হেরে যায়। তারা একে একে ঠিক ১০৮টি পদ্ম ফুলই সংগ্রহ করে ফেলে। কিন্তু এত সহজে তো সেই শয়তান সাধু তাদের পথ ছেড়ে দেওয়ার পাত্র নয়। ফুল নিয়ে যখন তারা বাড়ি ফেরার জন্য নিজেদের গাড়িতে এসে ওঠে, তখন তাদের রক্ত হিম হয়ে যায়। তারা দেখে, গাড়ির ভেতরে আগে থেকেই ওত পেতে বসে আছে এক অত্যন্ত বিষাক্ত সাপ।
আরও পড়ুন: ‘চিরসখা’ শেষ হতেই সুখবর! নতুন চরিত্রে ফিরছেন ঐশী ভট্টাচার্য! বিপরীতে থাকছে জনপ্রিয় অভিনেতা! একেবারে নতুন জুটিতে ফিরছে “মিঠি!” জানেন কোথায় দেখা যাবে তাকে?
বিষধর সাপ দেখে দিতি ও গোরা কার্যত খাঁচায় বন্দি হয়ে পড়ে। এক চুল নড়ার উপায় ছিল না তাদের। এমন চরম বিপদের মুখে দাঁড়িয়ে দিতি চোখ বন্ধ করে পরম নিষ্ঠায় ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। একদিকে ১০৮টি পবিত্র পদ্ম ফুল, আর অন্যদিকে গাড়ির ভেতরে মৃত্যুর দূত হয়ে ফণা তুলে থাকা বিষাক্ত সাপের দল। এখন এটাই দেখার, ভণ্ড সাধুর এই ভয়ঙ্কর চাল কাটিয়ে তারা কি সময়মতো পদ্ম ফুল নিয়ে বাড়ি ফিরতে পারবে? নাকি গোস্বামী পরিবারের পুজো পণ্ড করতে দিতি আর গোরার জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো অঘটন!

