শাক্যকে বাঁচাতে গিয়ে গুলি খেলো মিঠি! তাহলে কি সত্যিই মিঠিই হল মিঠাই! সিদ্ধার্থকে বাঁচানোর দৃশ্য মনে করে এমনটাই বলছে দর্শক

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। যেটি বর্তমানে টিআরপি তালিকায় সেভাবে ভালো ফল করতে না পারলেও এটির দর্শকদের মধ্যে জনপ্রিয়তা রয়েছে দারুন পরিমাণে। শুরুর প্রথম থেকেই এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে এসেছে। কিছুদিন আগে দু বছর পূর্ণ করল ‘মিঠাই’। আর এর মধ্যেই একের পর এক নতুন মোড় আসছে ধারাবাহিকের গল্পে।
প্রসঙ্গত এই ধারাবাহিকে সিদ্ধার্থ এবং মিঠাই এর জুটি ভীষণ পছন্দের দর্শকের। কিন্তু সেখানে বেশ কিছুদিন আগে এই জুটি ভেঙ্গে যেতে দেখা গেছে। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন যে গল্পে কিছুদিন আগে দেখা গেছে যে আদিত্য আগরওয়ালের চক্রান্তে মিঠাই মারা গেছে। তারপরেই গল্প কয়েক বছরের লিপ নিয়েছে। এখন মিঠাই এবং সিদ্ধার্থের ছেলে শাক্য বেশ কিছুটা বড়। তাকে পড়ানোর জন্য একজন প্রাইভেট টিউটর মনোহরাতে আসেন যাকে দেখতে পুরোপুরি মিঠাইয়ের মত। কিন্তু সে নিজের নাম বলে মিঠি।
গল্প যত এগোয় তত দর্শকরা বুঝতে পারে যে মিঠাই এবং মিঠি দুজন আলাদা মানুষ। কিন্তু তাও মাঝেমধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হয় তাতে সকলের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয় যে মিঠি এবং মিঠাই আলাদা মানুষ নাকি একই। এরই মধ্যে সম্প্রতি ধারাবাহিক ঘটে গেছে আরো অনেক কিছু। আদিত্য আগারওয়াল মিঠি কে সেটা জানার জন্য মিঠি এবং শাক্যকে বাড়ি থেকে কিডন্যাপ করেছে।

আর সেখানেই যখন আদিত্য আগারওয়াল মিঠিকে জিজ্ঞাসা করে তার আসল পরিচয়, সে মিঠাইয়ের মৃত্যুর আসল সত্যি জানার জন্য নিজেকে মিঠাই বলে পরিচয় দেয়। আসন্ন পর্বে দেখা যাবে যখন আদিত্য আগারওয়াল মিঠিকে রীতিমতো চাপ দিতে চেষ্টা করে যে তার আসল পরিচয় বলার জন্য। তখনই সিদ্ধার্থ ঘরে ঢুকে আসে এবং গুন্ডাদেরকে মেরে মিঠিকে সেখান থেকে উদ্ধার করে। তারপরে মিঠিকে বলে শাক্যর কাছে যেতে।
উল্টোদিকে মিঠি যখন শাক্যর কাছে যায় তারপরে সেখানে গিয়ে গুন্ডা গুলো হাজির হয়। এবং যখন শেষে সিদ্ধার্থ এবং তার দল গুন্ডাদের অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল তখনই একজন গুন্ডা শাক্যর দিকে গুলি চালায়। আর শাক্যকে বাঁচাতে গিয়ে সেই গুলি লাগে মিঠির। মিঠিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থা সংকটজনক থাকে। এবার পরবর্তীতে কী হতে চলেছে বা আদেও কী মিঠিকে বাঁচাতে পারবে সিদ্ধার্থ! এই নিয়ে গল্প এগোবে পরবর্তী দিনে মিঠাইয়ের। যা দেখে বোঝাই যাচ্ছে যে বেশ জমজমাট পর্ব হতে চলেছে আগামী দিনের।

