দাদুর আশঙ্কাই কি সত্যি হতে চলেছে? পরিবারকে রক্ষা করতে এবার কঠিন ব্রতর সিদ্ধান্ত! ১০৮ পদ্ম আনতে ছুটল দিতি-গোরা!

জি বাংলার (Zee Bangla) তারে ধরি ধরি মনে করি (Tare Dhori Dhori Mone Kori) ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, গোস্বামী বাড়িতে যখন সবাই মিলে আনন্দে মেতে আছে, ঠিক তখনই ঘরের এক অন্ধকার কোণে বসে ক্ষতি করার ছক কষছে কুন্তল আর তার সঙ্গীরা। তারা খুব ভালো করেই জানে, এই পুজো আর যজ্ঞ যদি ঠিকঠাকভাবে শেষ হয়ে যায়, তবে তাদের সব চাল ভেস্তে যাবে। তাই যেকোনো উপায়ে যজ্ঞের কাজে বাধা দিয়ে গোস্বামী পরিবারের বড় কোনো ক্ষতি করাই তাদের আসল উদ্দেশ্য। এই কাজে নিজেদের আরও শক্তিশালী করতে তারা হাত মেলায় রক্তিমদের দলের সাথে।
নিজেদের এই খারাপ উদ্দেশ্য সফল করার জন্য কুন্তল আর রক্তিম মিলে এক রহস্যময় তান্ত্রিক সাধুর কাছে যায়। ওই সাধুরও গোস্বামী বাড়ির ওপর পুরনো কোনো রাগ ছিল, তাই সেও মনে মনে তাদের সর্বনাশ চাইছিল। সুযোগ পেয়ে সাধু তার অশুভ শক্তি দিয়ে কুন্তলদের সাহায্য করার কথা দেয়। এমনকি যজ্ঞের সময় যাতে কেউ তাকে দেখতে না পায়, সেজন্য সে তান্ত্রিক মন্ত্র দিয়ে নিজেকে অদৃশ্য বা গায়েব করে ফেলার ফন্দি আঁটে। তার আসল লক্ষ্য ছিল লোকচক্ষুর আড়ালে থেকে দিতি আর গোরার সব কাজে বাধা দেওয়া।
একদিকে যখন বাড়িতে ধুমধাম করে আরতি হচ্ছে এবং ঢাকের আওয়াজ ও মন্ত্রপাঠে পুজোর কাজ এগিয়ে চলেছে, অন্যদিকে তখন অদৃশ্য হয়ে বাড়ির ভেতর ঢোকার অপেক্ষায় সুযোগ খুঁজছে সেই শয়তান সাধু। সময় বুঝে সে সত্যিই সবার অলক্ষ্যে গোস্বামী বাড়িতে ঢুকে পড়ে। তারপর নিজের তান্ত্রিক শক্তি খাটিয়ে সবাইকে অজ্ঞান করে দেয় এবং যজ্ঞের জন্য রাখা পবিত্র কাঠ নিয়ে চটপট পালিয়ে যায়।
কিছুক্ষণ পর যখন বাড়ির লোকজনের জ্ঞান ফেরে, তখন প্রথমে কেউ বুঝতেই পারে না ঠিক কী ঘটেছে। কিন্তু যখন সবাই দেখে যজ্ঞের কাঠ গায়েব, তখন সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দিতি সরাসরি কুন্তল আর পুলস্ত্যুকে সন্দেহ করে। কিন্তু দেখা যায় তারা তো সেখানেই সবার সামনে দাঁড়িয়ে ছিল। এরপর রক্তিমকে সন্দেহ করা হলে জানা যায় সেও নিজের বাড়িতেই ছিল। এই অদ্ভুত কাণ্ড দেখে গোরার দাদুর মনে খটকা লাগে। তিনি সন্দেহ করেন, গোস্বামী বাড়ির পুরনো কোনো শত্রু হয়তো আবার ক্ষতি করতে ফিরে এসেছে।
আরও পড়ুনঃ ‘আমার মহাদেবের লি’ঙ্গে ক’নডম পরিয়ে খিল্লি করেছিলেন!’ ‘আর ফুটেজ খুঁজিস না বোন…’ সায়নী বনাম জীতু! সোশ্যাল মিডিয়ায় তুমুল তরজা! পুরনো বিতর্ক টেনে পালটা আক্রমণ অভিনেতার!
এই বড় বিপদ থেকে পরিবারকে বাঁচাতে দাদু একটা উপায় বাতলে দেন। তিনি জানান, এই অঘটন আটকাতে গেলে একটা বিশেষ ব্রত বা পুজো করতে হবে। দাদুর কথা শুনে আর এক মুহূর্তও দেরি না করে, দিতি আর গোরা সেই ব্রতর নিয়ম মানার জন্য ১০৮টি পদ্ম ফুল জোগাড় করতে ছুটে যায়। এখন এটাই দেখার, তারা কি পারবে ফুল এনে এই বিপদ কাটাতে, নাকি তাদের জন্য অপেক্ষা করছে নতুন কোনো বড় বিপদ!

