সোনা রূপার নতুন প্লানেই হবে সূর্য দিপার মিল! ‘অনুরাগের ছোঁয়া’য় দুর্ধর্ষ পর্ব ফাঁস

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এই মুহূর্তে চলছে টানটান উত্তেজনাময় পর্ব। যেখানে আবারো আগের রূপে ফিরেছে সূর্য। সেই আগের মত নেই দিপাকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে সে। এক ছাদের তলায় নেই আর তারা। অন্যদিকে বাবার পরিচয় জানতে মরিয়া হয়ে উঠেছে খুদে রূপা। মাকে আর কষ্ট পেতে দেখতে চায় না সে। রূপাকে মুখ ভার করে থাকতে দেখে খিদে পেয়েছে কিনা জিজ্ঞেস করে মামী।
তার জন্য মামা প্রজাপতি বিস্কুট কিনে এনেছে, সেই কথাও জানায় সে। কিন্তু, রূপার খিদে নেই। সমস্ত খিদের তেষ্টা চলে গেছে তার। সে এখন শুধুই তার বাবাকে চাই আর মায়ের কষ্ট দূর করতে চায়। মামীর কাছে পিতৃ পরিচয় জানতে চায় সে। মামী তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। কিন্তু, রূপা কিছুই বুঝতে নারাজ। সে বাবাকে খুঁজে বের করবেই।
এদিকে লাবণ্যর কাছে কান্নায় ভেঙে পড়ে দীপা। রূপাকে আর মিথ্যে বলতে চায় না সেই কথা জানায় দীপা। লাবণ্য তাকে বলে, সূর্য এবং দীপার পরিবার সম্পূর্ণ করবে সে। কিন্তু, ততক্ষণে সূর্য এসে গিয়েছে। মাকে সূর্য সাফ জানিয়ে দেয়, কিছুতেই দীপার সঙ্গে থাকবে না সে। দীপা তাকে বোঝানোর চেষ্টা করতে গেলে বেনজির অপমান করে সূর্য। কবীরের প্রসঙ্গ টেনে খোঁচা দিতে ছাড়ে না। একটা পর্যায়ে রূপাকে দত্তক নেওয়ার কথা বলে সে। কিন্তু, তাও শর্তসাপেক্ষে। দীপাকে রূপার সব অধিকার ছেড়ে বেরিয়ে যেতে বলে জানায় সূর্য।
রূপা বাড়িতে ট্রাঙ্ক ঘেঁটে মায়ের আধার কার্ড বের করে। সেখানে স্বামীর নামের জায়গায় সূর্যর নাম লেখা। ওই বাড়ির ঠিকানায় পৌঁছে যায় রূপা। বাবা-মায়ের সব কথা শোনে সে। দীপা সূর্যকে জানায়, সে যতদিন আছে, রূপাকে আগলে রাখবে। এই কথার অর্থ জানতে চায় সূর্য। রূপা বোঝে এতদিন সকলে মিথ্যে বলেছে তাকে। কী ভাবে বাবা-মাকে এক করবে রূপা?
রুপার সঙ্গে সোনার স্কুলে কথা হয়। সেখানে রুপা তাকে বলে যদি সূর্য দীপার আরেকবার বিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে সব সমস্যা মিটে যাবে আর কাউকে আলাদা থাকতে হবে না। আর সোনা রুপাও বোন হয়ে যাবে। তখন তাদেরকেও আর কেউ আলাদা করতে পারবে না। বাবা মায়ের মাঝখানে পড়ে হাজারো এক টানা পড়েনের শিকার হচ্ছে সোনা রুপা। বাবা-মা আলাদা হয়ে গেলে সন্তানদের উপর যে কতটা ঝড় বয়ে যায় তার বাস্তব উদাহরণ দিচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক।

