‘কারো পেটে লা’থি পড়তে দেব না…’ ‘মেয়েরা ৮:০০ টার পর বেরোতে পারবে না…আমার সঙ্গে অন্যায় হয়েছিল!’, টলিউডের ব্যান কালচার থেকে নারী সুরক্ষা! বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়!

কলকাতার একটি পাঁচতারা হোটেলে সম্প্রতি আয়োজিত হয়েছিল ‘আখরি সওয়াল’ ছবির প্রচার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে নমাশি চক্রবর্তী। দীর্ঘদিন পর কোনও চলচ্চিত্রের অনুষ্ঠানে দেখা গেল লকেটকে, আর সেখান থেকেই তিনি টলিউডের কাজের পরিবেশ ও তথাকথিত ব্যান সংস্কৃতি নিয়ে মুখ খুললেন।

রাজনীতিতে যোগ দেওয়ার আগে লকেট নিয়মিত অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে তৃণমূলের হাত ধরে রাজনৈতিক জীবনে প্রবেশ করলেও পরে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর ধীরে ধীরে তাঁকে টলিউডের পর্দায় কম দেখা যেতে থাকে। সেই সময় থেকেই বারবার প্রশ্ন উঠেছিল, রাজনৈতিক অবস্থানের কারণেই কি ইন্ডাস্ট্রিতে কাজ কমে গিয়েছিল তাঁর?

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লকেট বলেন, বাংলার মেয়েরা নিজেদের ইচ্ছেমতো জীবন কাটানোর স্বাধীনতা পাবে। রাতের পর বাইরে বেরোনো বা পোশাক নিয়ে কারও হস্তক্ষেপ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত হওয়া জরুরি এবং সমাজে সেই পরিবেশ তৈরি হওয়া দরকার।

এছাড়াও নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অভিনেত্রী। লকেটের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর কিছু প্রযোজককে নাকি তাঁকে কাজ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী কোনও ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। সেই সময় ইন্ডাস্ট্রির কারও সমর্থন পাননি বলেও জানান অভিনেত্রী।

আরও পড়ুনঃ ‘দিদি গো’ গান ঘিরে বিতর্ক! গানের মধ্যে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরাজয় উদযাপন? অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন ঊষা উত্থুপ!

টলিউডে আর কোনওভাবেই নিষিদ্ধ সংস্কৃতি ফিরে না আসুক, সেই আশাই প্রকাশ করেছেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, কোনও শিল্পীর কাজের সুযোগ কেড়ে নেওয়া উচিত নয়। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সকলের কাজ করার অধিকার থাকা প্রয়োজন বলেই মনে করেন তিনি।

Back to top button