এবার লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিকে “জলনূপুর” খ্যাত অভিনেত্রী! আরও দুই জনপ্রিয় মুখ থাকার সম্ভাবনা, শুনে খুশি ভক্তরা

যারা ধারাবাহিক প্রিয় মানুষ তারা হয়তো স্টার জলসার জল নূপুর ধারাবাহিকের কথা এখনও ভোলেননি। কিছু অসাধারণ চরিত্রাভিনয় উপহার দিয়েছিল এই ধারাবাহিকটি। সেই সময় ধারাবাহিকে আজকের মত এত কুট কাচলী বা পরকীয়া ছিল না। তার বদলে ছিল অসাধারণ একটি ফ্যামিলি ড্রামা। যা দেখলেই মন জুড়িয়ে যেতো দর্শকদের। জল নূপুর ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসায় পূর্বে প্রচারিত একটি ধারাবাহিক নাটক।

২০১৩ সালের ২১ জানুয়ারি থেকে সংসার সুখের হয় রমণীর গুণে নাটকের পরিবর্তে এই নাটকের প্রচার শুরু হয়। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন লাভলী মৈত্র, সৌপ্তিক চক্রবর্তী (পরবর্তীতে ফাহিম মির্জা) ও অপরাজিতা আঢ্য। ৯০১টি পর্ব প্রচারের পর ২০১৫ সালে ধারাবাহিকের সমাপ্তি ঘোষণা করা হয়। এর পরিবর্তে পুণ্যিপুকুর ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়।

ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজিত এই ধারাবাহিকে বিশেষ ভাবে সক্ষম পারির ভূমিকায় অভিনয় করেন অপরাজিতা। এই ধারাবাহীকে আরো এক গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন অমর্ত্য। অমর্ত্যের চরিত্রে ছিলেন পীযূষ। পরবর্তী সময় বিয়ে হয় তাদের। সেই সময় দু’জনের রসায়ন ছাপ ফেলেছিল দর্শক-মনে। ‘জল নূপুর’ ধারাবাহিক চলাকালীনই পথ দুর্ঘটনায় পড়েন পীযুষ। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষ রক্ষা হয়নি। ২০১৫ সালের ২৫ অক্টোবর শেষ নিশ্বাস ত্যাগ করেন পীযূষ।

Aparajita Adhya biography, wiki, age, husband, daughter, son, family, caste
জল নুপূর ধারাবাহিকের পীযূষের বিপরীতে অভিনয় করেছিলেন অপরাজিতা। ওই ধারাবাহিকে পীযূষ ছিলেন তাঁর গানের শিক্ষক। আর অপরাজিতা ছিলেন ছাত্রী। ধারাবাহিকের তাঁর চরিত্রটি একজন বিশেষ ভাবে সক্ষম মধ্যবয়সী মহিলার ছিল। সমাজের প্রতি পদে যে ছিল উপেক্ষিত, অবহেলিত। তাঁর একমাত্র ভালবাসার-ভাল থাকার মানুষ ছিলেন ‘স্যর’ ওরফে পীযূষ গঙ্গোপাধ্যায়। অপরাজিতার চরিত্রের নাম ছিল পারি, সমাজ তাঁকে চিনত ‘পারি পাগলি’ হিসেবে।

No photo description available.
জল্পনা আরো একবার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা কে, সেই একই চরিত্রে লীনা গাঙ্গুলীর অন্য এক হিন্দী ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে। এই ধারাবাহিকে অভিনেত্রী অপরাজিতা কে পারি পাগলির মতোই একটি চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পড়ে। এমনটাই জল্পনা দর্শক মহলে। অভিনেত্রীর সাথে কথা বলার পর নাকি জানা গিয়েছে তিনি চরিত্রটি করতে ইচ্ছুক এবং সিরিয়ালকে সময় দেওয়ার মতো যথেষ্ট সময় ও তার কাছে রয়েছে। তাহলে কি আরো একবার সেই পুরনো পারিকে ফিরে পেতে পারে দর্শকমহল। এবার দেখার বিষয় সত্যি কি পারিকে ফিরে পাবে দর্শকরা নাকি এটা কেবল জল্পনাই রয়ে যাবে।

Back to top button