হঠাৎ করেই নাম বদল! নিজের নাম বদলে ফেললেন রুক্মিণী! কেন এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

দেবের সঙ্গে জুটি বেঁধেই টলিউডে জনপ্রিয়তা পেয়েছিলেন রুক্মিণী মৈত্র। কেরিয়ারের শুরুতে একাধিক ছবিতে তাঁকে দেবের বিপরীতে দেখা গেলেও, ধীরে ধীরে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন অভিনেত্রী। আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘সুইজারল্যান্ড’ কিংবা জিতের সঙ্গে ‘বুমেরাং’-এর মতো ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি নারী কেন্দ্রিক ছবি ‘বিনোদিনী’-তেও মুখ্য ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

এবার হঠাৎই নিজের নামের বানানে পরিবর্তন আনলেন রুক্মিণী। এতদিন ইংরেজিতে নিজের পদবি লিখতেন ‘Maitra’। এখন সেই বানান বদলে হয়েছে ‘Mitr’। অর্থাৎ পদবি থেকে একটি অক্ষর বাদ দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্রোফাইলেও নতুন নাম ব্যবহার করতে দেখা যাচ্ছে তাঁকে।

যদিও এই পরিবর্তনের কারণ নিয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি রুক্মিণী। তবে অনেকের ধারণা, নিউমরোলজির কারণেই এই সিদ্ধান্ত। বিনোদন জগতে নামের বানান বদলের ঘটনা নতুন নয়। এর আগে অজয় দেবগন, রাজকুমার রাও কিংবা করিশ্মা কাপুরের মতো বহু তারকাও নিজেদের নামের বানানে পরিবর্তন এনেছিলেন।

মাত্র ১৩ বছর বয়সে মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন রুক্মিণী। পরে ২০১৭ সালে দেবের সঙ্গে ‘চ্যাম্প’ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন। প্রথম দিকেই ‘চ্যাম্প’ এবং ‘ককপিট’-এর জন্য পুরস্কারও পান তিনি। এরপর ‘কবীর’, ‘পাসওয়ার্ড’, ‘কিশমিশ’, ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সহ একাধিক ছবিতে অভিনয় করে নিজের জায়গা আরও মজবুত করেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ খোদ পুলিশ অফিসারের করজোড়ে ক্ষমা! অদৃশ্য ব্যক্তির ক্ষমতায় জেল থেকে মুক্তি! শ্রীনিবাস-কমলার রক্ষাকর্তা আসলে কে?

বাংলা ছবির পাশাপাশি বলিউডেও কাজ করেছেন রুক্মিণী। বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘সনক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় পা রাখেন তিনি। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিতে। আগামী দিনে দেবের সঙ্গে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ এবং রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘দ্রৌপদী’ ছবিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী।

Back to top button