‘শোকটা না হয় ব্যক্তিগতই থাক…’ বিরাট দুঃসংবাদ! বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা শুভ্রজিৎ দত্ত! শেষকৃত্যে পাশে কেবল পরিবার!

অভিনেতা শুভ্রজিৎ দত্তর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শনিবার প্রয়াত হন তাঁর বাবা পশুপতি দত্ত। দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। এদিন সকালে পরিবারের উপস্থিতিতে শেষকৃত্যের সমস্ত কাজ সম্পন্ন করেন শুভ্রজিৎ এবং তাঁর দুই দাদা।
বাবার মৃত্যুর খবর সমাজমাধ্যমে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে চান না বলেই জানান শুভ্রজিৎ। তাঁর কথায়, শোকের মুহূর্ত অত্যন্ত ব্যক্তিগত। তাই বাড়তি আড়ম্বর না করে শুধুমাত্র পরিচিত মানুষদের খবর পৌঁছে দিতেই ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি।
অভিনেতা জানান, ২০১৯ সাল থেকেই তাঁর বাবা শয্যাশায়ী ছিলেন। বারবার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। শুভ্রজিতের ব্যস্ত পেশার কারণে সবসময় পাশে থাকা সম্ভব না হলেও, তাঁর দাদা ও বৌদিরা বাবার দেখভালে কোনও খামতি রাখেননি বলেও উল্লেখ করেন অভিনেতা।
উত্তর কলকাতার বাসিন্দা শুভ্রজিৎ বলেন, বাবার শেষযাত্রায় পাড়া প্রতিবেশী, বন্ধু এবং পরিচিত অনেকেই উপস্থিত ছিলেন। পরিবারের জন্য এটি খুব কঠিন সময় বলেই জানিয়েছেন তিনি। বিশেষ করে তাঁর মা এই ঘটনায় ভেঙে পড়েছেন। তাই এই মুহূর্তে পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান অভিনেতা।
আরও পড়ুনঃ ‘দেব যত বড়ই সুপারস্টার হোক, ওর থেকেও…’, ‘আমার নাকি কেরিয়ার শেষ! ওর নিজেরই…’ জয়ের পর দেবের পুরনো মন্তব্যের যোগ্য জবাব দিলেন হিরণ!
শুভ্রজিতের পোস্ট সামনে আসার পর থেকেই অনুরাগী এবং সহকর্মীরা সমবেদনা জানাতে শুরু করেন। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও সমাজমাধ্যমে শোক প্রকাশ করে লেখেন, এই কঠিন সময়ে তিনি শুভ্রজিতের পাশে রয়েছেন। অনেকেই অভিনেতাকে মানসিকভাবে শক্ত থাকার বার্তা দিয়েছেন।

