হাড্ডাহাড্ডি লড়াইয়ে আবার জগদ্ধাত্রীকে পিছিয়ে ফেলল অনুরাগের ছোঁয়া! সেই সঙ্গে আরো বড় চমক রয়েছে টিআরপি তালিকায়, দেখে নিন এক ঝলকে 

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বেরিয়ে গেল টিআরপি তালিকা। বর্তমানে টিআরপি তালিকায় প্রতি সপ্তাহে রয়েছে বড় বড় চমক। এই সপ্তাহে যদি কোন ধারাবাহিক টিআরপি টপার হচ্ছে তো পরের সপ্তাহে অন্য ধারাবাহিক হচ্ছে। তাই আগে থেকে কিছুই বলা যাচ্ছে না যে আদতে টিআরপি টপারকে হতে চলেছে। নতুন বছর পড়ার সাথে সাথেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। তবে সম্প্রতি কিছু সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান অনুরাগের ছোঁয়াকে টপকে দখল করেছিল জি বাংলার ‘জগদ্ধাত্রী’।

এই সপ্তাহে আবার বদলে গেল টপার। এই সপ্তাহের টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে আবার একবার স্টার জলসার অনুরাগের ছোঁয়া। গল্পে সূর্য দীপার ট্র্যাক ফিরিয়ে আনার পরেই আবার একবার জগদ্ধাত্রীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে ৮.২ পেয়ে শীর্ষস্থানে চলে এসেছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থান দখল করে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে জগদ্ধাত্রী।

প্রসঙ্গত গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল জগদ্ধাত্রী। যার ফলে জগদ্ধাত্রী জি বাংলার ভক্তরা বেজায় খুশি হয়েছিল। কিন্তু আবার একবার জগদ্ধাত্রীকে হারিয়ে অনুরাগের ছোঁয়া সবার প্রথমে এসেছে। গত সপ্তাহে জমজমাটি পর্ব হয়েছে এই ধারাবাহিকে যেখানে একদিকে দেখা গেছে কোর্টের আদেশে সূর্য দীপা একসঙ্গে থাকছে।

নিজেদের অজান্তেই তারা আবার কাছাকাছি আসছে। উল্টোদিকে আবার এই সপ্তাহে রয়েছে আরো জমজমাটি পর্ব। যেখানে রূপা তার বাবার খোঁজ করছে। দীপার কাছে জিজ্ঞাসা করার পরে দীপা তাকে বকে ধমকে চুপ করিয়ে দিলেও পরে সে আবার তার বাবার খোঁজ চালাচ্ছে। তাই পরবর্তী দিনে রুপা কি তার বাবার আসল পরিচয় জানতে পারে তা জানতে উৎসুক দর্শকরা।

অনুরাগের ছোঁয়ার শীর্ষস্থান এবং দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী সাথে আর কোন কোন ধারাবাহিক প্রথম পাঁচে উপস্থিত রয়েছে তা দেখে নিন এক ঝলকে।

এই সপ্তাহের বাংলার সেরা ৫

১ম •• অনুরাগের ছোঁয়া (৮.২)

২য় •• জগদ্ধাত্রী (৭.৯)

৩য় •• গৌরী এলো (৭.৪)

৪র্থ •• নিম ফুলের মধু (৭.২)

৫ম •• রাঙা বউ (৬.১)

Back to top button