ব্রিগেডে নতুন সরকারের জয়জয়কার! শপথ গ্রহণে চাঁদের হাট! তারকাদের উপস্থিতিতে জমে উঠলো অনুষ্ঠান! জানেন কারা কারা উপস্থিত ছিলেন মঞ্চে?

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আজ ৯ মে ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। রবীন্দ্রজয়ন্তীর দিন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন টলিউডের বহু পরিচিত মুখও। সকাল থেকেই ব্রিগেডে ছিল উৎসবের আবহ।
এর আগেই অভিনেতা Jeet-এর একটি পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বিজেপির জয়ের পর তিনি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, বাংলার জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং এই জয় রাজ্যের উন্নয়ন ও অগ্রগতিতে নতুন দিশা দেখাবে বলেই তাঁর আশা। শপথ অনুষ্ঠানে তাঁকেও উপস্থিত থাকতে দেখা যায়।
অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা Prosenjit Chatterjee। সম্প্রতি Rudranil Ghosh-এর সঙ্গে তাঁর ফোনালাপ নিয়ে কিছু বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় প্রসেনজিৎ জানিয়েছিলেন, তাঁকে যেন রাজনৈতিক রঙে না দেখা হয়। তবে সব আলোচনা পাশ কাটিয়ে এদিন তিনি অনুষ্ঠানে যোগ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন Mamata Shankar, Ajoy Chakrabarty এবং Jisshu Sengupta। ছোটপর্দার বহু পরিচিত মুখকেও দেখা যায় ব্রিগেডে। উপস্থিত ছিলেন Rishi Kaushik, কৌশিক চক্রবর্তী, কৌশিক রায়, অনুষ্কা চক্রবর্তী, অনুভব কাঞ্জিলাল এবং অভিনেত্রী Payel Sarkar।
আরও পড়ুনঃ প্রথমে তৃণমূলের হয়ে ভোট প্রচার! এখন বিজেপির জয়ে অভিনন্দন? ‘রং বদল নাকি সৌজন্য?’ নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তীব্র কটাক্ষের মুখে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু!
বিজেপির হয়ে জয়ী হওয়া টলিপাড়ার তারকারাও এদিন অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন Rupa Ganguly, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Narendra Modi-ও। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন Suvendu Adhikari।

