‘তাপসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন দিদি’ ‘ওকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন…’ ‘শেষ সময়ে কেউ ছিলনা, ক্ষমা করব না!’ তাপস পালের জীবন শেষ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী? বিস্ফোরক স্ত্রী নন্দিনী!

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার মুখ খুললেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। বহু বছর ধরে তাপস পালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ছিল। নন্দিনীর দাবি, কঠিন সময়ে দলের পাশে দাঁড়ানোর পরও শেষ জীবনে তিনি নিজের দলের কাছ থেকেই প্রয়োজনীয় সমর্থন পাননি। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নন্দিনী জানান, তৃণমূল গঠনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল তাপস পালের। সেই সময় রাজ্যে বাম শাসন চললেও টলিউডের খুব কম তারকাই প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়াতেন। নন্দিনীর কথায়, মানুষের জন্য কাজ করার মানসিকতা থেকেই রাজনীতিতে এসেছিলেন তাপস। তবে তিনি সবসময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতেন, আর সেই কারণেই অনেক মূল্য দিতে হয়েছে তাঁকে।

তাঁর অভিযোগ, রাজনীতিতে যোগ দেওয়ার পর নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। সিনেমা মুক্তি থেকে শুরু করে রাজনৈতিক চাপ, সবকিছুর মধ্যেই লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। নন্দিনীর দাবি, সাধারণ মানুষের ভোটে জিতে দায়িত্ব পালন করলেও শেষ দিকে দলের অনেকেই দূরে সরে যান। চিটফান্ড বা গরুপাচার ইস্যু নিয়েও তাপস নিজের মত প্রকাশ করেছিলেন বলেই মনে করেন তিনি।

চৌমুহা মন্তব্য প্রসঙ্গেও মুখ খুলেছেন নন্দিনী পাল। তিনি জানান, ওই মন্তব্যকে পরিবার কখনও সমর্থন করেনি এবং পরে তাপস নিজেও বুঝেছিলেন যে ভুল হয়েছিল। পাশাপাশি অভিনেতাকে নিয়ে নানা ভুল তথ্য ছড়ানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েই জীবনের শেষ সময়টা কাটাতে হয়েছিল তাপস পালকে।

আরও পড়ুনঃ ‘সময়কে অসম্মান করলে সময়ও আপনাকে ছাড়বে না!’ ‘চোখের বালি-র পর অনেক মাস ঘরে বসেছিলাম,’ ইন্ডাস্ট্রির ‘কদর্য’ রূপ নিয়ে বিস্ফোরক টোটা রায় চৌধুরী!

বর্তমান রাজনৈতিক পরিবর্তনকে প্রয়োজনীয় বলেই মনে করছেন নন্দিনী। তাঁর দাবি, তাপস পালকে ব্যবহার করার পর ধীরে ধীরে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি একবার ফোনে যোগাযোগ করার চেষ্টাও সফল হয়নি বলে জানিয়েছেন তিনি। এখনও সেই অভিমান ভোলেননি তাপস-পত্নী। তাঁর কথায়, এই পরিবর্তনের মধ্য দিয়েই হয়তো অনেক পুরনো প্রশ্নের উত্তর সামনে আসবে।

Back to top button