অসুস্থ সৌমিতৃষা, নতুন ফ্লোরে বারবার ওঠানামার ফলেই অসুস্থতা! কেমন আছেন অভিনেত্রী? চিন্তায় ভক্তরা

কোনো সিরিয়াল শুরু হওয়া মানে তা শেষ হবেই। এ জানা কথা। কিন্তু সত্যিটা তাও মেনে নিতে কষ্ট হচ্ছে দর্শকদের। শেষ হতে চলেছে ‘মিঠাই’ (Mithai)। ছোটপর্দার সবথেকে পুরনো সিরিয়াল এবার ইতি টানতে চলেছে গল্পে। বিগত কয়েক দিন ধরে মিঠাই সংক্রান্ত পোস্টে মন ভার হয়ে রয়েছে দর্শকদের। এবার ফের এক খারাপ খবর এল মিঠাই প্রেমীদের জন্য। অসুস্থ হয়ে পড়লেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।

কিছুদিন আগেই মনোহরার সেটে শেষবার শুটিং হয়েছে মিঠাই এর। এই সেটেই প্রথম দিন থেকে এই দু বছর ধরে শুট হয়েছে সিরিয়ালের। কিন্তু শেষ মুহূর্তে এসে নতুন সিরিয়াল ‘ফুলকি’র জন্য সেট ছেড়ে দিতে হচ্ছে মিঠাই টিমকে। ইতিমধ্যেই মনোহরা ভেঙে ফেলা হয়েছে। চোখের সামনে প্রিয় বাড়িটাকে ভেঙে পড়তে দেখে চোখ ছলছল অনুরাগীদের। তাঁদের মন আরো ভাঙল সৌমিতৃষার অসুস্থতার খবর।

মনের অসুখ তো বটেই, তবে তাঁর সঙ্গে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কিন্তু কেন? সেট পরিবর্তন হয়েছে। ফলেই বারবার সিড়ি দিয়ে ওঠানামা লেগেই রয়েছে। পিঠে ব্যাথা, মারাত্মক যন্ত্রণা নিয়েও শুটিং করেছেন তিনি। আর এই সিড়ির কারণেই যন্ত্রণা আরও বেড়েছে।

অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, একেই পিঠে খুব যন্ত্রনা তাঁর সঙ্গে এতবার এই নতুন ফ্লোরে সিড়ি ভাঙতে হচ্ছে। ব্যাথা খুব বেড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যেতেই হবে। একদিকে, শরীর খারাপ, অন্যদিকে মন খারাপও বটে। গতকাল সিদ্ধার্থ জানিয়েছেন, পরিচালক হিসেবে রাজেন্দ্র দা শেষ পর্ব পরিচালনা করেছেন। এবার নতুন শোয়ের দায়িত্ব তাঁর কাঁধে।

পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস ফেসবুকে লেখেন, ‘কত স্মৃতি চোখের সামনে ভেঙে পড়ছে।’ এ প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে তিনি আরও বলেন, ‘আসলে কখনো সিরিয়াল পরিচালনা করছি ভেবে কাজটা করিনি। পরিবারের মতো হয়ে গিয়েছিল। কিছু শুরু হলে শেষ তো হবেই। কিন্তু এই সিরিয়ালের ক্ষেত্রে আমার মনে হয়, দর্শকও একাত্ম হয়ে গিয়েছিলেন মোদক পরিবারের সঙ্গে।’

Back to top button