আদিত্যর আসল রূপ কি আড়ালেই থেকে যাবে? পল্লবীর ভুল বোঝাবুঝি কি তবে আদিত্যকে চিরকাল দূরে সরিয়ে রাখবে?

জি বাংলার (Zee Bangla) পর্দায় পথচলা শুরু করেছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas )। গতকালের পর্বে দেখানো হয়েছে, মন্দিরে আদিত্যের সাথে পল্লবীর মা কমলা দেবীর হঠাৎ দেখা হয়। সেখানে আদিত্য জানতে পারে যে পল্লবীর বিয়েটা ভেঙে গেছে। পল্লবীর একার লড়াই আর তাদের পরিবারের কষ্টের কথা শুনে আদিত্যের খুব মায়া হয়। সে কমলা দেবীকে কথা দেয় যে পল্লবীর জীবনে ভালো কিছুই ঘটবে। মনে মনে আদিত্য পল্লবীর প্রতি এক গভীর টান অনুভব করতে শুরু করে, যা সে নিজেও আগে বুঝতে পারেনি।
অন্যদিকে, পল্লবী এখন আবেগের চেয়ে বাস্তবকে বেশি গুরুত্ব দিচ্ছে। ঘরের জমানো টাকা ফুরিয়ে আসছে, তাই সংসার চালাতে তার একটা চাকরির খুব দরকার। নিজের দুঃখ মনে চেপে রেখে সে এখন হন্যে হয়ে কাজ খুঁজছে। পল্লবী বুঝতে পেরেছে যে স্বাবলম্বী না হলে এই সমাজে টিকে থাকা কঠিন। একদিকে কাজের খোঁজ আর অন্যদিকে বারবার আদিত্যের সাথে দেখা হওয়া—সব মিলিয়ে পল্লবীর জীবন এক নতুন দিকে মোড় নিচ্ছে।
এদিকে প্রলয় বাবু অনেক চেষ্টা করেও সেই দুর্ঘটনার খবরটা চেপে রাখতে পারলেন না; শেষ পর্যন্ত তা খবরের কাগজে বেরিয়েই গেল। কিন্তু আসল ধাক্কাটা তিনি খেলেন তখন, যখন জানতে পারলেন যে তার ছেলের গাড়ির আঘাতেই প্রাণ হারিয়েছেন তাঁর নিজের মেয়ের হবু দেওর এবং হবু শাশুড়ি! ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস, অথচ আদিত্য এখনো জানতেই পারল না যে কী ভয়ঙ্কর সত্যি তার সামনে অপেক্ষা করছে।
এদিকে সুপর্ণার মনে একটা খটকা লেগেছে। তার সন্দেহ হচ্ছে যে এই দুর্ঘটনাটা হয়তো মোটেও সাধারণ কোনো বিষয় নয়, এর পেছনে বড় কোনো চক্রান্ত আছে। কিন্তু সুপর্ণা যখনই সত্যিটা খুঁজে বের করতে চাইছে, সানি তাকে বারবার বাধা দিচ্ছে। সানি কেন সুপর্ণাকে আটকাচ্ছে? তবে কি সানি এমন কোনো গোপন রহস্য জানে যা জানলে সবার বিপদ হতে পারে?
আরও পড়ুনঃ পৈশাচিক পরিকল্পনা! ব্রজধামে ঢোকার টিকিট পেতে নিজের মা-বাবাকে বি’ষ খাইয়ে খু’নের ছক কষছে কুন্তলিনী!
আদিত্যর কপালটাই বোধহয় খারাপ! সে কলেজের ছাত্রছাত্রীদের ভালোর জন্য বাসের ড্রাইভার আর কন্ডাক্টরের অন্যায়ের প্রতিবাদ করতে গেল, কিন্তু পল্লবী সেটা দূর থেকে দেখে ভাবল আদিত্য আবারও মারপিট করছে। পল্লবীর চোখে সে আবারও সেই মারকুটে গুন্ডা হয়েই থেকে গেল। আদিত্যর ভালো কাজগুলো কি পল্লবী কোনোদিনও বুঝতে পারবে না? নাকি এই ভুল বোঝাবুঝির জন্যই তারা একে অপরের থেকে দূরে সরে যাবে?

