মুখ ফস্কাতেই সর্বনাশ? রায়ানকে হারালেও শেষ মুহূর্তে নিজের এক ভুলেই সব ফাঁস করে দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, মনের ভেতর জমে থাকা কষ্ট আর সহ্য করতে না পেরে রায়ান এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে ঠিক করল, এই বাড়িতে সে আর থাকবে না। নিজের প্রাণের চেয়েও প্রিয় নাটকের সমস্ত জিনিসপত্র সে নিজের হাতে আগুনে পুড়িয়ে ছাই করে দিল। পারুল অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারল না। উল্টো রায়ানের মা সব দোষ পারুলের ওপর চাপিয়ে দিলেন। অভিমানে রায়ান বাড়ি ছেড়ে তার এক বন্ধুর হোস্টেলে গিয়ে উঠল। চারদিন কেটে গেলেও তার ফেরার কোনো লক্ষণ দেখা গেল না।
রায়ান যখন নিজেকে অন্ধকার ঘরে বন্দি করে ফেলেছে, তখন বাড়ির দাদু একমাত্র পারুলের ওপরই ভরসা রাখলেন। দাদু বিশ্বাস করতেন, পারুলের জেদই পারে রায়ানকে আবার আলোর পথে ফিরিয়ে আনতে। দাদুর কথায় সাহস পেয়ে পারুল এক দারুণ বুদ্ধি বের করল। সে ঠিক করল, রায়ান যাতে তাকে চিনতে না পারে, তাই সে এক ছেলের ছদ্মবেশ নেবে। রায়ানের সামনে এক নতুন মানুষ হয়ে দাঁড়ানোর জন্য পারুল নিজেকে পুরোপুরি বদলে ফেলল।

পারুলের এই কাজে রায়ানের দুই বন্ধু তাকে সাহায্য করতে এগিয়ে এল। তারা জানাল, রায়ান নিজেকে একদম শেষ করে দিচ্ছে এবং সারাদিন মদ খেয়ে পড়ে থাকছে। তাকে এই অবস্থা থেকে ফেরাতে পারুল একটি মোক্ষম সুযোগ খুঁজে পেল। সে জানতে পারল কলেজে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। পারুল ভাবল, খেলাধুলার মাধ্যমেই রায়ানের মনের জেদ আর জেতার ইচ্ছেটাকে আবার ফিরিয়ে আনতে হবে।
পারুল রায়ানের বন্ধুর মাসির ছেলের পরিচয় দিয়ে ছদ্মবেশে কলেজে হাজির হলো। সে সরাসরি রায়ানকে ব্যাডমিন্টন খেলায় চ্যালেঞ্জ জানাল। মাঠের লড়াইয়ে পারুল রায়ানকে হারিয়ে দিল। এই হার রায়ানের মনে একটা বড় ধাক্কা দিল। অনেকদিন পর তার মনে হলো যে তাকেও জিততে হবে। রায়ানের চোখের সেই পুরনো জেদ আর জেতার খিদে আবার ফিরে এল, যা দেখে পারুল মনে মনে খুব খুশি হলো।
আরও পড়ুন: ‘শিক্ষিত ও মেরুদণ্ডী এক অভিনেতা ছিলেন রাহুল!’ ‘দায়িত্ব এড়াচ্ছে সবাই…’ কাদের উপর ক্ষোভ উগরে দিলেন তাপস কন্যা সোহিনী পাল!
রায়ানকে হারানোর পর পারুল যখন ছদ্মবেশে তাকে কিছু উপদেশ দিচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল এক বিপত্তি। উত্তেজনার মাথায় পারুল হঠাৎ করে তার নিজের গ্রামের ভাষায় কথা বলে ফেলল। ওই চেনা টান শুনে রায়ান চমকে উঠল এবং খুব অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকল। পারুলের এই একটা ছোট্ট ভুলে কি তার সব পরিকল্পনা ভেস্তে যাবে? রায়ান কি শেষ পর্যন্ত পারুলকে চিনে ফেলবে? এটাই এখন দেখার বিষয়।

