‘মিঠি’-ই কি তাহলে মিঠাই? আসতে চলেছে গল্পের নয়া মোড়, শেষমেশ সমস্ত রহস্য থেকে উঠল পর্দা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। আর সেই মেগাতে প্রথম থেকেই দর্শকদের মন কেড়েছিল ‘উচ্ছেবাবু ও মিঠাই এর দুষ্টু মিষ্টি সম্পর্ক’। এখানে উচ্ছেবাবু অর্থাৎ ‘আদৃত রায়’ ও মিঠাই হলেন ‘সৌমিতৃষা কুন্ডু’। তাঁদের দুজনের টক, মিষ্টি, ঝাল রসায়নে মজে উঠেছিল অনুরাগের। তবে গত বছরের শেষে মিঠাই-এর মৃত্যুর পর ধারাবাহিকের জনপ্রিয়তা কিছুটা হলেও কমতে শুরু করে। এরমধ্যেই মিঠাই-এ উচ্ছেবাবুর সন্তানকে নিয়ে তোড়জোড় পরে যায় মোদক পরিবারে। আর তারপরই মিঠির আগমন যা দর্শকদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।
‘মিঠি’ই কি ‘মিঠাই’? এই প্রশ্ন উঠে আসে। কারণ মিঠিকে হুবহু মিঠাই-এর মতো দেখতে। এই নিয়ে অনেকের নানান মত। কেউ বলছে মিঠি আসলে মিঠাই, আবার কেউ বলছে সে অন্য কেউ। তবে একমাত্র পরিচালকই জানেন তিনি কি দেখতে চলেছে! তবে গতকালের পর্বে যা দেখানো হয়েছে তাতে হয়তো সমস্ত জল্পনার অবসান দ্রুত হতে চলেছে, এমনই আশা করা যায়। সম্প্রতি মিঠাই-এর পর্বে ‘মিঠি’ তার আসল পরিচয় সে নিজেই দিয়ে দিয়েছে।

যারা নিয়মিত ধারাবাহিকটি দেখছেন তারা গোটা ঘটনাটি জানেন। আর যারা দেখেননি তাঁদের জন্য বলে রাখি, শাক্য এবং মিঠিকে কিডন্যাপ করেছে আদিত্য আগরওয়াল। এই পরিস্থিতিতে শাক্যকে নিয়ে বেজায় উদ্বিগ্ন হয়ে উঠেছে মিঠি। এরপর যখন আদিত্যর ভাড়া করা মহিলা মিঠিকে খাবার দিতে আসেন তখন তিনি বলেন, ‘তোমার মধ্যে বাচ্চাটার জন্য যে টান দেখতে পাচ্ছি তাতে তোমাকেই ওর মা বলে মনে হচ্ছে।’ উক্ত বিষয়টা আমাদের কাছেও মোটেও অস্বীকার করার মত নয়। প্রথম থেকেই শাক্যর প্রতি একটা আলাদাই টান অনুভব করতে দেখা গিয়েছে মিঠিকে।
দেখা যাচ্ছে, এখনও কিডন্যাপারদের কাছেই রয়েছে মিঠি এবং শাক্য। বহুবার পালানোর চেষ্টা করলেও সফল হয়নি তারা। কিডন্যাপার জোর করতে ‘মিঠি’ বলে ‘সেই আসলে মিঠাই’। অনেকেই মনে করছেন, মিঠাই তাঁর খুনের তদন্ত করতে মিঠির ছদ্মবেশে এই বাড়িতে এসেছে। তাঁকে কে খুন করেছিল বা খুন করার চেষ্টা করে ছিল তা জানা যায়নি। সিদ্ধার্থ পুলিশের সাহার্য নিয়েও এটি জানতে পারেনি। এই কারণেই হয়তো মিঠাই মিঠির ছদ্মবেশ ধরে মোদক পরিবারে এসেছে।
তবে তার আগে যেটি ঘটেছিল, যার জন্য মিঠাই এটি বলে, তা হল- আদিত্য আগারওয়াল এসে মিঠির মাথায় বন্দুক ধরে ও জিজ্ঞাসা করে যে সেই মিঠাই নাকি! “বলো তোমার আসল পরিচয় কী?” মিঠাই অবাক হয়ে যায় ও তার মনে প্রশ্ন জাগে তারা কেন এটা বারবার জানতে চাইছে তার থেকে? সেই কৌতূহলের বশেই সে বলে ‘আমি মিঠাই’। আপাতত এইটুকু দেখেই চমকে উঠেছে সবাই।
অনেকেই ভাবছেন, শুধুই কি ভয় বা কৌতূহলের বশে ‘মিঠি বলল যে সেই ‘মিঠাই? নাকি আদতে মিঠাই মারা যায়নি? আর মিঠি হল মিঠাই? এর আগেও ধারাবাহিকের পর্বে দেখানো হয়ে মিঠাইয়ের খুনিকে ধরার জন্য মিঠাইয়ের মত করে সেজেছিল মিঠি। এদিকে মিঠাই মারা গেলেও তার ডেডবডি কেউ খুঁজে পায়নি। তাছাড়া অনেক ধারাবাহিকেই দেখানো হয় মৃত ব্যক্তিকে ফিরে আসতে। যদিও সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে কারণ খুব শীঘ্রই সমস্ত রহস্যের কিনারা হবে। সময় গেলেই আসল সত্যিটা জানা যাবে। ততদিন অনুমান করা ছাড়া আর কিছুই করার নেই!

