‘দিদিই জিতবেন, তৃণমূলের জয় হবেই…’ বিজেপির জয়ের আবহে স্পষ্ট জবাব সৌমিতৃষার! দিদিই ফিরছেন! কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ অভিনেত্রীর!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনার মধ্যেই অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)-র বক্তব্য সামনে এল। কম বয়স হলেও রাজনৈতিক মত নিয়ে বরাবরই সরব তিনি। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচারেও অংশ নিয়েছিলেন। ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে কী তাঁর মন খারাপ, সেই প্রশ্নই উঠেছিল।

এই প্রসঙ্গে যোগাযোগ করা হলে সৌমিতৃষা জানান, এখনও পুরো ফল সামনে আসেনি। তাই এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। তাঁর কথায়, রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী Mamata Banerjee নিজেই সবাইকে অপেক্ষা করতে বলেছেন, তাই ধৈর্য রাখা দরকার।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় নানা ধরনের চাপ এবং জটিলতা থাকে। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়েও তাঁর ইঙ্গিত ছিল। তবে সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত বাংলার মানুষের জয়ই হবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।

অভিনেত্রীর দাবি, বাংলার মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভরসা করেন। তিনি স্পষ্ট করে বলেন, তৃণমূল কংগ্রেসই আবার সরকার গঠন করবে। বিজেপি জিততে পারে এমন সম্ভাবনার কথা উঠতেই তা উড়িয়ে দেন তিনি এবং জানান, এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: ‘৪ আমাকে বুঝে নেবেন, এই কথাও কানে এসেছে…’ ভোটগণনার দিনেই সরব অভিনেতা! এগিয়ে BJP! সুযোগ বুঝে বো’মা ফাটালো জীতু কমল!

এদিকে প্রাথমিক ট্রেন্ডে বিজেপি অনেক আসনে এগিয়ে থাকলেও তৃণমূল নেতৃত্ব আশাবাদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন, প্রথম দিকের ফল দেখে হতাশ না হতে। তাঁর দাবি, শেষের দিকে ছবিটা বদলাবে এবং কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Back to top button