BIG BREAKING: মিঠাই শেষের দিন চলেই এলো! আজ মিঠাই ছাড়লেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস, আদৃতের আবেগপ্রবণ বার্তা প্রত্যেকটি মিঠাই ভক্তের চোখে জল আনবে

বাংলা টেলিভিশনে বর্তমানে বাংলা সিরিয়ালের চাহিদা অত্যন্ত দর্শক মহলে। তবে একটু পিছনে চিন্তা করলে দেখা যায় একটা ধারাবাহিক যে পরিমাণে ভালোবাসা পেতো আগে সেই পরিমাণে ভালোবাসা হয়তো এখন আর দেখতে পাওয়া যায় না। তার জন্য সব সময় দর্শকরা বর্তমানে বাংলা টেলিভিশনের গল্প এবং অতিরঞ্জিত কাহিনীকেই বরাবর তাই করে এসেছেন। তবে সবকিছুর যেমন ব্যতিক্রম থাকে তেমনি বর্তমান সময়ে এমন বেশ কিছু ধারাবাহিক রয়েছে যেগুলি অত্যন্ত ভালোবাসা পেয়েছে দর্শক মহলে। আর সেই সব ধারাবাহিক গুলির নাম উঠে এলে সবার প্রথম উঠে আসবে হয়তো জি বাংলার মিঠাই ধারাবাহিকটি।

মিঠাই এক গ্রামের মিষ্টি বিক্রেতা থেকে শুরু করে কলকাতার বড় ব্যবসায়ী পরিবারের বউ এবং সেই মিষ্টি ব্যবসার একপ্রকার সব হয়ে ওঠা। সেই সঙ্গে মিঠাই আর তার উচ্ছে বাবুর কাহিনী সবকিছু দর্শক এত পছন্দ করেছিল যে এই ধারাবাহিকটি প্রায় ৫৬ বার বাংলা টেলিভিশনের টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে। প্রায় তিন বছর হতে চলল মিঠাই ধারাবাহিকটি জি বাংলার পর্দায় সম্প্রচার হচ্ছে। টিআরপি তালিকাতে তার জনপ্রিয়তা বেশ অনেকটা কমে গেলেও সোশ্যাল মিডিয়া দেখলে ভালই বোঝা যায় এখনও তা জনপ্রিয়তা এতটুকু মলিন হয়নি সেখান থেকে।

Adrit Roy

তবে যার শুরু রয়েছে তার শেষ তো থাকবেই। তাই বেশ কয়েক মাস ধরে টেলি পাড়ার অন্দরে তীব্র জল্পনা রয়েছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে মিঠাই। তবে এতদিন ইন ধারাবাহিকের গল্প দেখে কেউই সেটা নিয়ে নিশ্চিত হতে পারছিল না যার জন্য ভক্তরাও মনে আশ্বাস রেখেছিল আরো বেশ কিছুদিন দেখা যাবে এই ধারাবাহিককে। কিন্তু এবার হয়তো সেই সব জল্পনা শেষ হয়ে গেল। খুব অল্প কয়েকটা দিন বেঁচে রয়েছে টিভির পর্দায় মিঠাই ধারাবাহিকটি।

জি বাংলার মিঠাই ধারাবাহিক টি বর্তমানে টেলিভিশনের একটি মাইলস্টোন বলা চলে। তাই সেটি যেভাবে সেভাবে তো শেষ করা যায় না তাই ধারাবাহিক নির্মাতারাও এক প্রকার ভক্তদেরকে সম্প্রতি পর্ব গুলির মাধ্যমে প্রায় বলেই দিচ্ছেন যে খুব তাড়াতাড়ি শেষ দিন চলে আসছে মিঠাইয়ের। আসন্ন পর্বে দেখা যাবে মিঠাইয়ের সব কিছু মনে পড়ে গেছে। আর পুরনো দিনের কথা শুরুর থেকে শেষ পুরোটাই ফ্ল্যাশব্যাক এ দেখানো হবে। এছাড়া সকলেই জানে মিঠাই এর সেট পরিবর্তন হয়ে গেছে সকলের প্রিয় মনোহরাকে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এবার মিঠাই ধারাবাহিক ছেড়ে দিলেন এই ধারাবাহিকের প্রিয় ডিরেক্টর রাজেন্দ্র প্রসাদ দাস।

পর্দার সিদ্ধার্থ ওরফে অভিনেতা আদৃত এই প্রসঙ্গে খুবই আবেগপ্রবণ একটি বার্তা নিজের সমাজ মাধ্যমে লিখেছেন। তিনি লিখলেন,”সিদ্ধেশ্বর মোদক, সুষমা মোদক, সমরেশ মোদক, অমরেশ মোদক, অপরাজিতা, ব্রতীন, লতা মোদক, অনুরাধা মোদক, রেবতী রয়, তোর্সা রয়, মিঠাই, রাজীব মিত্র, রাতুল মিত্র, সোমদেব মোদক, শ্রীনন্দা মিত্র, শ্রীতমা মিত্র, শ্রীনিপা, রুদ্রদেব ব্যানার্জি, বসুন্ধরা, সন্দীপ মোদক, পিংকি মোদক, এনজি, মিস্টার বিশ্বাস, মিঠি, রোহিত ব্যানার্জি, শাক্য, মিষ্টি রোহিনি বাসু, আদিত্য আগারওয়াল, সৌমি, সংগীতা, প্রান্তিক, সিদ্ধার্থ মোদক এবং যেই যেই চরিত্র আপনারা “মিঠাই” ধারাবাহিকে দেখেছেন এবং ভালোবেসেছেন, সেই চরিত্রগুলো, সেই মজার মুহূর্ত গুলো, সেই ইমোশন গুলো, কোনটাই সম্ভব হয়ে উঠতো না যদি না এই মানুষটা থাকতেন, “মনোহরা পরিবার এবং মনোহরায় আসা প্রত্যেকটি অতিথিকে গড়ে তুলেছেন এই মানুষটা”, “ক্যাপ্টেন অফ মিঠাই” আজ আমার গুরু, শ্রী রাজেন্দ্র প্রসাদ দাস শেষবারের মতন মিঠাই ধারাবাহিক পরিচালনা করলেন, এত ভালোবাসা, এত অ্যাওয়ার্ড এত রিওয়ার্ড কোনটাই উনাকে ছাড়া সম্ভব হতো না! আজ খুব ই ইমোশনাল দিন আমাদের জন্য, স্যারকে প্রণাম! আপনারা “তারকা” তৈরি করেন, এই ভদ্রলোক “অভিনেতা” তৈরি করেন.. গ্রেট ফুল টু ইউ ফরএভার স্যার! অল দ্যা বেস্ট ফর দ্যা গ্র্যান্ড নিউ শো ইন দা ব্লক “ফুলকি”! সবাই দেখবেন, সপরিবারেই দেখবেন।”

Back to top button