ঠান্ডা মাথার নিখুঁত ছক! সাগরের ‘অ্যা’ক্সিডেন্ট’-এর আড়ালে লুকিয়ে কোন রহস্য? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় পথচলা শুরু করেছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas )। গতকালের পর্বে দেখানো হয়েছে, শ্রীনিবাস ও কমলা অনেক আশা নিয়ে তাদের ছোট ছেলের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল পুরনো তিক্ততা ভুলে তাদের নিমন্ত্রণ করা। কিন্তু যেহেতু তাদের ছেলে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিল, তাই অপরপক্ষ তাদের দুজনকে একটুও সম্মান দেয়নি। বরং সেখানে গিয়ে তাদের যে পরিমাণ অপমানিত হতে হয়, তাতে তাদের মন ভেঙে চুরমার হয়ে যায়। দীর্ঘদিনের দূরত্ব মেটাতে গিয়ে তারা যে এমন ব্যবহার পাবেন, সেটা ভাবতেও পারেননি।
এত বড় অপমান সহ্য করেও শ্রীনিবাস ও কমলা ভেঙে পড়েননি। কারণ পরদিনই তাদের মেয়ে পল্লবীর বিয়ে। বাবা-মা হিসেবে তারা চাননি নিজেদের দুঃখ দিয়ে মেয়ের খুশিতে কোনো আঁচ পড়ুক। তাই সব কষ্ট আড়াল করে তারা হাসিমুখে বিয়ের আয়োজনে মেতে ওঠেন। বিয়ের সাজে পল্লবীকে যখন অপূর্ব সুন্দর লাগে, তখন বাড়ির থমথমে পরিবেশটা মুহূর্তেই আনন্দে ভরে ওঠে।
গল্পে আসল মোড় ফেরে সাগরের দুর্ঘটনাকে কেন্দ্র করে। প্রোমো দেখে যা সন্দেহ করা হয়েছিল, এখন সেটাই সত্যি প্রমাণিত হলো। সাগরের এই অবস্থা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং এটা একটা পরিকল্পিত হামলা। সবথেকে ভয়ের ব্যাপার হলো, যারা এটা করেছে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় খুনি মেজাজে কাজটা করেছে। এখানে কোনো আবেগের জায়গা নেই, স্রেফ পথের কাঁটা সরিয়ে দেওয়ার এক নিখুঁত পরিকল্পনা।
আরও পড়ুন: পুঁথি উদ্ধারের আনন্দ ম্লান করে দিল পুলস্ত্যর চক্রান্ত! গোরার প্রাণ বাঁচাতে গিয়ে গু’লিবিদ্ধ দিতি! দুর্ধর্ষ আজকের পর্ব
এই ষড়যন্ত্রের পেছনে সুপর্ণার স্বামীর ভূমিকা সবথেকে বেশি। সুপর্ণা হয়তো নিজে থেকে এতটা খারাপ হতে চাইত না, কিন্তু তার স্বামীর সীমাহীন লোভ পুরো বিষয়টিকে পাল্টে দিয়েছে। সে নিজে কোনো যোগ্য কাজ করতে পারে না, কিন্তু শর্টকাট উপায়ে সবকিছু দখল করতে চায়। আর সেই উদ্দেশ্য পূরণ করতেই সে সাগরকে সরিয়ে দেওয়ার এই ভয়ংকর খেলায় নেমেছে।
এই নেতিবাচক চরিত্রটির লক্ষ্য একদম পরিষ্কার সাগরকে সরিয়ে দিলেই তার সামনে আর কোনো বাধা থাকবে না। নিজের পরিশ্রম দিয়ে নয়, বরং অন্যকে বিপদে ফেলে সবকিছু পাওয়ার এই নিচু মানসিকতা গল্পের মোড়কে আরও জটিল করে তুলেছে। একদিকে যখন পল্লবীর বিয়ের সানাই বাজছে, অন্যদিকে তখন এই ষড়যন্ত্র পরিবারের ভবিষ্যৎকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

