‘কাকে ফোন করে মনের কথা…’ বিরাট দুঃসংবাদ! কাছের মানুষকে হারালেন সুদীপা চট্টোপাধ্যায়!প্রিয়জনের মৃ’ত্যুতে ভেঙে পড়লেন সঞ্চালিকা!

মঙ্গলবার সকালেই অনুরাগীদের মন খারাপ করা খবর শোনালেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট করে তিনি জানান, পরিবারের অত্যন্ত কাছের মানুষকে হারিয়েছেন। প্রয়াত হয়েছেন তাঁর ছোট ননদ। খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।

নিজের পোস্টে সুদীপা ননদের একাধিক স্মৃতির ছবি ভাগ করে নেন। কোথাও দেখা যায় তাঁর কোলে ছোট্ট আদিদেবকে, কোথাও আবার পরিবারের সঙ্গে হাসিখুশি মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। সুদীপা, অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বহু সুন্দর সময়ের ঝলকও দেখা যায় সেই ছবিগুলিতে।

ক্যাপশনে সুদীপা লেখেন, পরিবারের প্রতিটি হোলি ও দীপাবলিকে বিশেষ করে তুলতেন তিনি। নতুন কাউকে কীভাবে আপন করে নিতে হয়, তা তাঁর কাছ থেকেই শেখার ছিল। বিয়ের পর পরিবারের নতুন সদস্য হিসেবে সুদীপাকে যেভাবে আগলে রেখেছিলেন, তা কোনওদিন ভুলবেন না বলেও জানান সঞ্চালিকা।

তিনি আরও লেখেন, নিজের অভিযোগ বা মনখারাপের কথা বলার জন্য এখন আর কাকে ফোন করবেন, সেটাই বুঝতে পারছেন না। আবেগভরা সেই বার্তায় তিনি প্রয়াত ননদের আত্মার শান্তি কামনা করেন এবং ভালোবাসার কথাও জানান। পোস্টটি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা সমবেদনা জানাতে শুরু করেন।

আরও পড়ুনঃ অবশেষে হদিশ মিলল সেই রহস্যময় সিন্দুকের! প্রকাশ্যে ফুল-মুরারি কাব্যের তৃতীয় খণ্ডের রহস্য? দুর্ধর্ষ আজকের পর্ব

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই কঠিন সময়ের মধ্যে রয়েছেন সুদীপা। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁর স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে। সেই পরিস্থিতি সামলানোর পর এবার পরিবারের এই শোকের ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সঞ্চালিকা।

Back to top button