বিবাহিত জীবনে ঝড়! অন্য সম্পর্কের জল্পনায় স্ত্রীর আ’ত্মহত্যার চেষ্টা! ৭০-এ মিঠুন চক্রবর্তীকে ঘিরে ফের চর্চা!

৭০ বছরে পা দিলেন টলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য হিট ছবি উপহার দিলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও একসময় কম আলোচনা হয়নি। বিশেষ করে বিবাহিত অবস্থায় অন্য সম্পর্কের জল্পনা ঘিরে একসময় তুমুল চর্চা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। জন্মদিনের আবহে ফের সামনে এল সেই পুরনো বিতর্ক।
অভিনেতার প্রথম বিয়ে হয়েছিল ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখ হেলেনা লিউকের সঙ্গে। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ হয় দুজনের। এরপর অভিনেত্রী যোগিতা বালির সঙ্গে নতুন জীবন শুরু করেন মিঠুন। যোগিতারও এটি ছিল দ্বিতীয় বিয়ে। প্রথমদিকে তাঁদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল।
পরবর্তীতে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে মিঠুনের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়তেই নানা জল্পনা শুরু হয়। ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যেতে থাকে, এই সম্পর্কের জেরে মিঠুনের সংসারে অশান্তি তৈরি হয়েছে। সেই সময় সংবাদমাধ্যমে এমন খবরও প্রকাশ্যে আসে যে, বিষয়টি জানার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যোগিতা বালি এবং আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
যদিও পরে যোগিতা এক সাক্ষাৎকারে জানান, তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন। অন্যদিকে, ওই অভিনেত্রীও পরে জানতে পারেন মিঠুন তাঁর সংসার ভাঙতে চান না। এরপর ধীরে ধীরে সেই সম্পর্কের ইতি ঘটে বলে শোনা যায়। সময়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনের সেই ঝড়ও থেমে যায়।
আরও পড়ুনঃ ‘কারোর ক্ষমতা নেই শিল্পীদের ব্যান করার!’ কাজ হারিয়ে ঘরে বসে বহু তারকা! ব্যান কালচার নিয়ে কাদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিনেতা ইন্দ্রনীল মল্লিক?
সব বিতর্ক পেরিয়ে শেষ পর্যন্ত পরিবারেই ফিরে আসেন মিঠুন। পরে আবার স্বাভাবিক হয় তাঁদের সংসার জীবন। আজ ৭০-এ দাঁড়িয়ে অভিনেতার কেরিয়ার যেমন সম্মানের জায়গায়, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনের সেই আলোচিত অধ্যায় এখনও মাঝেমধ্যে ফিরে আসে চর্চায়।

