আবার উৎসবের সামনে জ্যাস স্যানাল! যতই সকলে বাঁচানোর চেষ্টা করুক উৎসবকে শাস্তি দিতে মরিয়া জ্যাস, জগদ্ধাত্রীর পরবর্তী পর্ব ফাঁস

মানুষের উত্তেজনা এবং টিআরপি এই দুই দিক থেকে দেখতে গেলে বর্তমানে জি বাংলার (Zee Bangla) সব থেকে জনপ্রিয় ধারাবাহিক এই মুহূর্তে জগদ্ধাত্রী (Jagadhatri)। টিআরপি তালিকাতে চ্যানেল টপার হয়ে আসছে সিরিয়ালটি। অনুরাগের ছোঁয়ার কারণে জগদ্ধাত্রী পেয়েছিল দ্বিতীয় স্থানে। কিন্তু চলতি সপ্তাহে পিআরপি তালিকা অনুযায়ী ফের বেঙ্গল টপার জগদ্ধাত্রী। ধারাবাহিকের প্রত্যেকটি অভিনীত অভিনেত্রীর অভিনয় দেখার মতন।
এই ধারাবাহিকের প্রতিটি অভিনেতা অভিনেত্রী শুরু থেকেই তাদের অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছে। এই ধারাবাহিকের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকশন। সাধারণত বাংলা ধারাবাহিক খুব প্রয়োজন না পরলে কেমন ভাবে মারপিটের দৃশ্য দেখানো হয় না। কিন্তু এই ধারাবাহিক শুরু থেকেই তুখোর অ্যাকশন প্রবন। তাই শুধু মা কাকিমারা নয় তাদের সাথে কাকা যথারাও পছন্দ করেন জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রীর বর্তমান ট্র্যাক অনুযায়ী খুব একটা শান্তিপূর্ণভাবে না হলেও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জগদ্ধাত্রী ননদ সাংভির বিয়ে। অনেক ঝড়ঝাপটা গিয়েছে এই বিয়েতে। বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে কৌশিকিকে। আর প্রত্যেকবার বাঁচিয়েছে জগদ্ধাত্রী। বিয়ের মাঝপথে জগদ্ধাত্রী স্বয়ম্ভুর অ্যাকশন সিনটা সত্যি দেখার মত ছিল। এরপর থেকে জগধাত্রীর মতো স্বয়ম্ভু ও মানুষের মনে বিশেষ ভাবে জায়গা করে নিয়েছে।
তবে সম্প্রতি জগদ্ধাত্রী পরবর্তী পর্ব নিয়ে উত্তেজনায় রয়েছেন দর্শক মহল। যারা ধারাবাহিকটি নিত্য দর্শক তারা খুব ভালো করেই জানেন শুরু থেকে জগধাত্রী আর স্বয়ম্ভুর ক্ষতি করার চেষ্টা করে চলেছে উৎসব। এমনকি এখনো তার কুবুদ্ধি এক অংশ কমেনি। এর জন্য জেলেও যেতে হয়েছে তাকে। তাকে নিয়ে পুলিশের টানাপোড়েনে বিদ্ধস্ত তার পরিবার। তবুও তার শয়তানি একটুও কমেনি।
জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বের একটি ঝলক সামনে আসে। যেখানে দেখা যায় জগদ্ধাত্রী উৎসবকে বলছে “আজকে থেকে তুমি যাকে ফেস করবে সে জগদ্ধাত্রী মুখার্জি নয় সে জ্যাস সান্যাল”, এরপর উৎসব বলে “বাড়ির বউ গায়ে হাত তুলেছে”, আর তার প্রত্যুত্তরে জগদ্ধাত্রী বলে “সে ভুল একজন পুলিশ অফিসার তার গায়ে হাত তুলেছে।” এই কথোপকথন দেখার পর পরবর্তী এপিসোড দেখতে উৎসুক হয়ে রয়েছেন দর্শক মন্ডল। এবার কি তবে জগদ্ধাত্রী চরম শিক্ষা দেবে উৎসবকে সেটাই দেখার পালা।

