‘বাবা নেই তাতে কোনো আক্ষেপ নেই!’ ৯ বছর বয়সে ছেড়ে চলে যায় বাবা… লকডাউনে সবজি বেচেই চলেছে সংসার! আয়নায় মুখ দেখতেও ভয় পেতেন অভিনেতা! জেনে নিন ঋত্বিক মুখোপাধ্যায়ের লড়াকু জীবন সংগ্রাম!

বর্তমান বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা হলেন ঋত্বিক মুখোপাধ্যায় (Writwik Mukherjee)। অত্যন্ত সাবলীল অভিনয় এবং গম্ভীর ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের কাছে বিশেষ পরিচিত। এই পথ যদি না শেষ হয় এর মতো ধারাবাহিকের মাধ্যমে তিনি ঘরে ঘরে জনপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে তিনি জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন। পর্দার এই জনপ্রিয় নায়ককে যতটা সফল ও সাবলীল দেখায়, তাঁর পর্দার পিছনের জীবনটা ছিল ততোটাই কণ্টকাকীর্ণ এবং কঠিন জীবনবোধে সমৃদ্ধ। সম্প্রতি এক পডকাস্টে তিনি তাঁর জীবনের এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেছেন।
ঋত্বিক যখন মাত্র ৯ বছরের বালক, তখন তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। মা একা লড়াই করে তাঁকে বড় করে তুলেছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বাবার এই চলে যাওয়া বা বিচ্ছেদ নিয়ে ঋত্বিকের মনে কোনো আক্ষেপ বা ক্ষোভ নেই। তিনি মনে করেন, প্রত্যেক মানুষের আলাদাভাবে বাঁচার অধিকার রয়েছে এবং তিনি তাঁর বাবার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানান। মায়ের অদম্য জেদ এবং জয়লাভের ইচ্ছাই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে বলে তিনি মনে করেন।
পর্দায় যাঁর গ্ল্যামার দেখে দর্শক মুগ্ধ হন, সেই ঋত্বিককেই একসময় জীবন ধারণের জন্য রাস্তায় সবজি বিক্রি করতে হয়েছে। লকডাউনের ভয়াবহ পরিস্থিতিতে যখন অভিনয় জগত স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন চরম আর্থিক অনটনে পড়েন তিনি। পরিবারের দায়িত্ব নিতে কোনো দ্বিধা ছাড়াই তিনি পাড়ার মোড়ে সবজি বিক্রি শুরু করেন। এমনকি পাইকারি বাজারে খাতা লেখার কাজও করেছেন তিনি। ঋত্বিকের মতে, সেই সময়টা তাঁকে শিখিয়েছে কীভাবে মাটির কাছাকাছি থেকে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়।
আর্থিক সংকটের সেই দিনগুলোতে ঋত্বিক এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যে তিনি নিজের মুখ আয়নায় দেখতেও পছন্দ করতেন না। ফোনে রিচার্জ করার মতো ন্যূনতম টাকা না থাকা বা ভবিষ্যতের চরম অনিশ্চয়তা তাঁকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। তবে সেই অন্ধকার থেকেই তিনি অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা এবং পরিবারের প্রতি দায়িত্ববোধকে সম্বল করে আবার ঘুরে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন: ‘যারা আমাকে ভোট দেবেন না তাদেরকে আমি…’ রাজনীতি থেকে অভিনয়ের মঞ্চ সর্বত্রই সফল রূপা গাঙ্গুলী! ভোটারদের নিয়ে কি বললেন অভিনেত্রী?
ঋত্বিক সম্প্রতি তাঁর বান্ধবী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিশার সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেছেন। তাঁর এই সিদ্ধান্তের পিছনে একটি আবেগঘন কারণ হলো তাঁর দিদা। বার্ধক্যজনিত কারণে দিদার খুব ইচ্ছে ছিল ঋত্বিককে সংসারী দেখার, আর সেই ইচ্ছে পূরণ করতেই অনেকটা তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেন অভিনেতা। বর্তমানে তাঁরা সুখে সংসার করছেন এবং ঋত্বিক মাঝেমধ্যে রান্নাঘরে স্ত্রীকে সাহায্য করার কথাও জানিয়েছেন।
অভিনয় নিয়ে ঋত্বিক অত্যন্ত সংবেদনশীল। তিনি নিজেকে এখনও একজন পরিপূর্ণ অভিনেতা মনে করেন না, কারণ তিনি মঞ্চের তাবড় ব্যক্তিত্বদের কাজ দেখে বড় হয়েছেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় মেয়েদের পোশাক নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করেন, তাঁদের বিরুদ্ধেও তিনি করা ভাষায় মুখ খুলেছেন। ঋত্বিকের মতে, অন্যের ব্যক্তিগত জীবন বা পোশাক নিয়ে বিচার করার কোনো অধিকার সাধারণ মানুষের নেই।

