এক এক করে ছেড়ে যাচ্ছে সবাই! সিরিয়াল ছেড়ে এবার অন্য পেশায় মিঠাইয়ের ছোট্ট দুষ্ট ননদ নিপা, ভক্তদের মাথায় পড়ল বাজ

বর্তমানে বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘মিঠাই’। এই ধারাবাহিকের মুখ্য জুটি শুধু দর্শকদের পছন্দ তা নয় ,তাদের পাশাপাশি পার্শ্ব চরিত্রগুলোরও ভীষণ জনপ্রিয়তা রয়েছে। আর তাদের মধ্যেই একটি চরিত্র হল নিপা। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহাকে।

মোদক পরিবারের সবচেয়ে ছোট মেয়ে হলো নিপা। সকলের আদরের এই চরিত্রটি। এরই মধ্যে এই মিষ্টি চরিত্রটিতে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছে ঐন্দ্রিলা। সেই সঙ্গে পুলিশ অফিসার রুদ্রর সঙ্গে নিপার জুটিকেও খুব পছন্দ করে দর্শক। কিন্তু সম্প্রতি এই জুটিতে ভাঙ্গন ধরতে দেখা গেছে। কারণ মিঠাই ধারাবাহিক থেকে অভিনেতা ফাহিম মির্জা কিছুদিনের বিরতি নিয়েছেন। অন্য একটি চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করবেন বলে তিনি সাময়িক বিরতি নিয়েছেন।

তবে এবার রুদ্রর মত নিপাকে নিয়েও একটি বড় খবর সামনে আসছে। সম্প্রতি অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা নিজেই সে কথা জানিয়েছেন। তিনি এবার নতুন একটি পেশায় নিজেকে নিযুক্ত করলেন। অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মতোই তিনিও ইউটিউবে নিজস্ব একটি চ্যানেল খুললেন। আর সেখানেই সম্প্রতি নিজের বানানো প্রথম ভ্লগটি তিনি শেয়ার করেছেন।

বাংলা ইন্ডাস্ট্রির বড় পর্দা থেকে ছোট পর্দার অনেক অভিনেত্রীরা এখনো পর্যন্ত ইউটিউবে নিজের নিজের চ্যানেল খুলেছেন। তিয়াশা লেপচা, মধুবনী গোস্বামীর মতো মিঠাই সিরিয়ালের আরেক অভিনেত্রী তন্বী লাহা রায়ের নিজেস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। এবার ইউটিউব চ্যানেল খুলতে দেখা গেল ঐন্দ্রিলা সাহাকেও।

তবে তিনি ইউটিউবের জন্য অভিনয় ছেড়ে দিচ্ছেন না। এবার থেকে অভিনয়ের পাশাপাশি ভ্লগও বানিয়ে যাবেন।মিঠাইয়ের সেট থেকেই তিনি তার প্রথম ভ্লগটি বানিয়েছেন।অভিনেত্রী তার চ্যানেলের নাম রেখেছেন ‘ঐন্দ্রিলার ঘর’।

তার প্রথম ভ্লগ ভিডিওটিতে অভিনেত্রী তন্বী লাহা রায়কেও দেখা গিয়েছে। এখানে ঐন্দ্রিলা দেখিয়েছেন মিঠাই সিরিয়ালের সেটে কীভাবে মজা করে তারা কাজ করেন। এরই মধ্যে ঐন্দ্রিলার বানানো প্রথম ভ্লগ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Back to top button