রায়ানকে ভুল বুঝল পারুল! ভুল বুঝে কোন বড় সিদ্ধান্ত নিচ্ছে তার? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকে (Parineeta) গতকালের পর্বে দেখানো হয়েছে, বসু বাড়িতে এখন একদিকে আনন্দ, আর অন্যদিকে চরম উত্তেজনা। বিয়ের উত্তপ্ত পরিস্থিতিতে হঠাৎ রায়ানের প্রবেশ পুরো পরিবেশটা বদলে দেয়। রায়ান খুব শান্তভাবে কিন্তু কড়া ভাষায় পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার কথা বলার ধরণ আর ব্যক্তিত্ব দেখে সবাই চুপ হয়ে যায়। রায়ানের এই গম্ভীর উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে, সামনে হয়তো খুব বড় কোনো পরিবর্তন আসতে চলেছে।

বিয়ের আসরে আসল চমক দেখালো ঋত্বিক। ঠাম্মি চন্দ্রাবতী সান্যাল যখন রেগে গিয়ে সিঁদুর ছুঁড়ে ফেলে দিলেন এবং সাফ জানিয়ে দিলেন যে তিনি এই বিয়ে মানবেন না, তখন ঋত্বিক এক অবিশ্বাস্য কাজ করে বসল। সে নিজের আঙুল কেটে সেই রক্ত দিয়ে রুকুর সিঁথি রাঙিয়ে দিল। রুকু প্রথমে খুব ভয় পেয়ে গেলেও ঋত্বিক তাকে ভরসা দেয়। ঋত্বিকের এই সাহস দেখে সবাই অবাক হয়ে যায়, তবে ঠাম্মি জেদ ধরেন যে তিনি এই সম্পর্ক কোনোদিনও মেনে নেবেন না।

Parineeta

এরই মধ্যে বাড়ির অন্দরমহলে শুরু হয়েছে অন্য নাটক। মল্লার টগরকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বসু বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। অন্যদিকে পারুলও শিরিনকে উচিত শিক্ষা দিয়ে নিজের ক্ষমতা বুঝিয়ে দিয়েছে। রুকুকে ঠাম্মি ঠাঁই না দিলেও দাদু আশুতোষ বসু দমে যাননি। তিনি বুক ঠুকে বলেন, তাঁর নাতজামাই এই বাড়িতেই থাকবে। শেষ পর্যন্ত শাশুড়ির বদলে শ্বশুর পরিতোষ বাবু নিজেই ঋত্বিককে বরণ করে ঘরে তুলে নেন।

বরণের সময় একটা মজার কাণ্ড ঘটে। ঋত্বিক অভ্যাসবশত তার শ্বশুরকে ‘পরিতোষ দা’ বলে ডেকে ফেলে সবাইকে হাসিয়ে দেয়। পরে সবার কথা শুনে তাকে ‘বাবা’ বলেই ডাকতে হয়। কিন্তু আনন্দের মাঝেও একটা ভয় থেকে যাচ্ছে চন্দ্রাবতী সান্যাল কি এত সহজে হার মানবেন? তিনি কি আড়ালে রুকু আর ঋত্বিকের ক্ষতি করার জন্য নতুন কোনো ষড়যন্ত্র করছেন?

আরও পড়ুন: অভিনয় ছিল র’ক্তে, আর কবিতা ছিল নিঃশ্বাসে…কাজের ব্যস্ততা ছাপিয়ে মানুষটি ছিলেন আগাগোড়া ঘরোয়া! কেমন ছিল অভিনেতা বিপ্লব দাশগুপ্তের জীবন?

গল্পের পরের পর্বে দেখা যাবে রায়ান ও পারুলের ভালোবাসার টানাপোড়েন। রায়ান মনে মনে ঠিক করেছে, তার ‘ড্রিম প্রজেক্ট’ সফল হলেই সে পারুলকে নিজের মনের কথা জানাবে। সে যখন নিজের ঘরে একা একা পারুলের সাথে নাচার অভিনয় করছিল, পারুল তখন দরজার আড়াল থেকে তা দেখে ভুল বোঝে। পারুল মনে করে রায়ান হয়তো অন্য কাউকে ভালোবাসে। অভিমানে আর কষ্টে পারুল এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। এখন দেখার বিষয়, পারুল কি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি রায়ান তাকে সত্যিটা বোঝাতে পারবে?

Back to top button