খড়ি আর গাঁটছড়ায় ফিরবেন না কখনোই, নিজেই জানালেন সোলাঙ্কি! কী এমন বললেন অভিনেত্রী যাতে ভক্তদের সব আশা ভেঙে গেল?

এই জল্পনা একদিনের নয়, বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে গাঁটছড়া ধারাবাহিকটি নাকি শেষ হয়ে যাবে, যে কারণে মন খারাপ করতে শুরু করে দিয়েছিলেন সিরিয়াল প্রেমীরা। তবে এখন খবর পাওয়া গেছে যে, এই ধারাবাহিকটি কিন্তু এই মুহূর্তে শেষ হবে না। এই ধারাবাহিকটি থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। আর তেমনটাই হলো ধারাবাহিকে মারা গেল খড়ি।

ইনস্টাগ্রামের স্টোরিতে প্রথমে সেরকম আভাস দিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, গাঁটছড়া ধারাবাহিকের চুক্তি শেষ হচ্ছে। তাছাড়া বাদ বাকি যে যেমন ভূমিকায় অভিনয় করতেন তারা তেমনি থাকবেন। মে মাসে চ্যানেলের সঙ্গে তার এই ধারাবাহিকের চুক্তি শেষ হচ্ছে। আর এই চুক্তি এই মুহূর্তে আর বাড়াতে একদমই রাজি নন অভিনেত্রী। এবার অভিনয় জগৎ থেকে এবং সিরিয়াল থেকে ব্রেক নিতে চাইছেন অভিনেত্রী।

শুধু তাই নয় তিনি আরো জানিয়েছিলেন, কয়েকদিন হল তার শরীরটা ঠিক তেমন ভালো নেই। শরীর খারাপের কারণেই গাঁটছড়া ধারাবাহিকটি ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি এবার নিজের দিকে একটু নজর দেবেন। সেইসঙ্গে দেড় বছর প্রায় একটানা কাজ করে যাচ্ছেন। তাই এসময় একটু ব্রেক দরকার তাঁর। এবার তিনি একটু বেড়াতে যাবেন, পরিবারের সঙ্গে আনন্দ করে সময় কাটাবেন।

খড়ি অর্থাৎ শোলাঙ্কির এই ধারাবাহিক ছেড়ে দেওয়ার খবর পেয়ে খুব কষ্ট পাচ্ছেন তার অনুগামীরা। কিন্তু অভিনেত্রীরও খুব খারাপ লাগছে। একসঙ্গে এতদিন কাজ করার পর সবার উপর একটা মায়া পড়ে যায়। তবে গাঁটছড়া ধারাবাহিকটি ছাড়তে আপাতত আর একটু কষ্টই হচ্ছে। একটি চলতি ধারাবাহিক কি করে এমন করে ছেড়ে দেওয়া যায় সেই নিয়ে ভাবছিলেন দর্শকরা। অনেকে মনে করছিলেন কিছুদিন পর সুস্থ হয়ে আবার ফিরবেন খড়ি। কিন্তু এসব ভাবনার ইতি টানলেন অভিনেত্রী।

এদিন তার বলা কথায় পরিষ্কার হয়ে গেল যে তিনি আর কখনোই ফিরছেন না ধারাবাহিকে। এদিন সোশ্যাল মিডিয়ায় খড়ির অনস্ক্রিন কাকিমনি অর্থাৎ সোহিনী সান্যাল ঘড়ির সাথে একটি ছবি পোস্ট করেন। যার ক্যাপশনে তিনি লেখেন আর কখনো কেউ কাকিমনি বলে ডাকবে না, আর সেখানেই সোলাঙ্কি মন্তব্য করেন তিনিও অনস্ক্রিম এবং অফ স্ক্রিন কনভার্সেশন গুলো খুব মিস করছেন, তিনি সবাইকে খুব মিস করছেন। আর এখান থেকেই পরিষ্কার হয়ে যায় আর কখনোই ধারাবাহিকে দেখা যাবে না তাকে।

Back to top button