‘ইনফেকশনটা অনেকটাই ছড়িয়ে পড়েছে…’ শুটিংয়ের মাঝেই চোখের সামনে নেমে এলো অন্ধকার! হাসপাতালে ভর্তি সুদীপ সরকার! ঠিক কি হয়েছে অভিনেতার? সবটা জানালেন স্ত্রী অনিন্দিতা!

কয়েক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা সুদীপ সরকার। পেটে তীব্র ব্যথা শুরু হওয়ায় শেষমেশ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। জানা গেছে, ধারাবাহিকের শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি, যার ফলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বর্তমানে সুদীপের সঙ্গে হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। তিনি জানিয়েছেন, ভর্তি হওয়ার সময় পরিস্থিতি বেশ জটিল থাকলেও এখন ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে। তবে শরীরে সংক্রমণ বেশ গুরুতর হওয়ায় চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে তাঁকে।

চিকিৎসকদের মতে, খাবার বা পানীয় থেকে এই সংক্রমণ ছড়াতে পারে। অসুস্থতার কারণে সুদীপ বেশ দুর্বল হয়ে পড়েছিলেন বলেও জানিয়েছেন অনিন্দিতা। সেই কারণেই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে হাসপাতালেই রাখা হবে।

এই পরিস্থিতিতে তাঁদের ছোট মেয়েকে বাড়িতে থাকতে হচ্ছে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। বাবা-মা দু’জনেই হাসপাতালে থাকায় কিছুটা বদল এসেছে তার রুটিনে, তবে সে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

 আরও পড়ুনঃ ‘অভিনয়ই আমার আশ্রয়, এটা ছাড়া আমার আর…’ ‘নিজের মনকে স্বাধীনতা না দেওয়া মানে নিজের সাথে অন্যায় করা!’ স্টার কিডের তকমা ঝেড়ে ফেলে কেন নিজের পরিবারের বিরুদ্ধেই লড়তে হয়েছিল অনুষাকে?

অনিন্দিতা জানান, রাতে বাবা-মাকে পাশে না পেয়ে মেয়েটির একটু কষ্ট হয়। তবুও সে খুব বুঝদার এবং শান্ত স্বভাবের, তাই বড় কোনও সমস্যা হচ্ছে না। পরিবারের সবাই এখন সুদীপের দ্রুত সুস্থতার অপেক্ষায়।

Back to top button