পল্লবীর বিয়েতে হাত তুলে নিল দাদা-দিদি! অভাবের সংসারে জীবনের বড় শিক্ষা পেলো শ্রীনিবাস! কীভাবে হবে পল্লবীর বিয়ে?

জি বাংলার (Zee Bangla) পর্দায় পথচলা শুরু করেছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas )। গতকালের পর্বে দেখানো হয়েছে, শঙ্করের ছেলে সরাসরি টাকা ফেরত না দিয়ে উল্টো নাটক শুরু করে। সে তার মায়ের সামনে শ্রীনিবাস বাবুকে ‘অন্নদাতা’ বলে বিদ্রূপ করে এবং ভয় দেখায় যে, এখন টাকা চাইলে তাদের পরিবার পথে বসে যাবে। নিজের হকের টাকা চাইতে গিয়ে এমন অপমান শ্রীনিবাস সহ্য করতে পারছিলেন না। তিনি প্রতিবাদ করতে চাইলেও পরিস্থিতি শান্ত রাখতে কমলা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন।
রাস্তায় বেরিয়ে শ্রীনিবাসের জমানো রাগ ফেটে পড়ে। তিনি ক্ষোভের সাথে কমলাকে বলেন যে, এই টাকাটা তার কষ্টের কামাই, কোনো দান বা ভিক্ষা নয়। বন্ধুর বিপদে নিজের জমানো সবটুকু দিয়ে সাহায্য করেছিলেন, কিন্তু আজ নিজের মেয়ের বিয়ের সময়েই তাকে অপমানিত হতে হচ্ছে। একদিকে টাকা না পাওয়ার কষ্ট আর অন্যদিকে মেয়ের বিয়ের খরচ এই দুই চিন্তায় শ্রীনিবাস দিশেহারা হয়ে পড়েন।
এদিকে বাড়িতে পল্লবীর বিয়ের দিন ঠিক হওয়ার খবরটি আনন্দের বদলে যেন এক দুশ্চিন্তার পাহাড় নিয়ে আসে। খাবারের টেবিলে কমলা সবাইকে জানান যে আগামী বৃহস্পতিবারই পল্লবীর বিয়ে। কিন্তু এই খুশির খবরেও কারো মুখে হাসি ফোটে না। অভাবের সংসারে বিয়ের বিপুল খরচ কীভাবে সামলানো হবে, সেই চিন্তায় পুরো পরিবার এক কঠিন নীরবতায় ডুবে যায়।
ঠিক এই কঠিন সময়ে বড় ছেলে ও বড় মেয়ে দুজনেই জানিয়ে দেয় যে, এত অল্প সময়ে বিয়ের খরচের টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয়। সন্তানদের এমন সরাসরি ‘না’ বলে দেওয়া শ্রীনিবাস ও কমলার জন্য ছিল অনেক বড় একটা ধাক্কা। অভাবের কারণে আপনজনদের এই অসহায়ত্ব পুরো পরিবেশকে আরও বিষণ্ণ করে তোলে।
‘আরও পড়ুনঃ বিপদের দিনে আমায় কোনও সাহায্য করেনি…’ ‘আমি তো আর ম’রে যেতে পারবো না আর্টিস্ট ফোরামের চোখ খোলার জন্য!’ ইন্ডাস্ট্রির মাথা হয়েও বিপদে পাশে থাকেনি আর্টিস্ট ফোরাম! মুখ খুললেন স্বস্তিকা মুখোপাধ্যায়!
সবশেষে শ্রীনিবাস বাবু সন্তানদের ওপর রাগ না করে খুব শান্তভাবে একটি কথা বলেন। তিনি জানান, তিনি কারোর কাছে টাকা চাননি; তিনি শুধু চেয়েছিলেন সবাই যেন মন থেকে বোনের পাশে থাকে এবং খেটে কাজ করে আনন্দটুকু ভাগ করে নেয়। একজন বাবার এই চাপা অভিমান আর কষ্টের কথাগুলো উপস্থিত সবার মনকে ভারী করে তোলে। এখন প্রশ্ন হলো, এত অভাবের মাঝে পল্লবীর বিয়ে কি ঠিকমতো হবে?

