‘আমাদের মধ্যে তিক্ততা নেই…’ ‘কথা বলে আরাম করে বিচ্ছেদ করেছি, আজও আমরা…’ ভাঙা সম্পর্কেও নেই তিক্ততা! প্রাক্তন স্বামীকে নিয়ে অকপটে সোহিনী সেনগুপ্ত!

বাংলা নাটক ও সিনেমার পরিচিত মুখ সোহিনী সেনগুপ্ত এখন সুখে সংসার করছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিকের সঙ্গে। বয়সে বেশ কিছুটা বড় হলেও তাঁদের দাম্পত্য জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ কম নয়। তবে তাঁর ব্যক্তিগত জীবনে একসময় কঠিন অভিজ্ঞতাও এসেছে, যার কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

২০০৬ সালে সোহিনীর প্রথম বিয়ে ভেঙে যায়। সেই সময় তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা গৌতম হালদারের সঙ্গে। যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি, তবুও সময়ের সঙ্গে তাঁদের মধ্যে কোনও তিক্ততা তৈরি হয়নি বলেই জানিয়েছেন সোহিনী।

একটি পডকাস্টে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, দুই মানুষ ভালো হলেও সবসময় একসঙ্গে থাকা সম্ভব হয় না। তাঁদের মধ্যে মতের অমিল ছিল, আর সেই কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে বিচ্ছেদটা হয়েছিল শান্তিপূর্ণভাবে, কোনও ঝামেলা ছাড়াই।

সোহিনী আরও জানান, তাঁর মা মারা যাওয়ার সময় গৌতম হালদার তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, তাঁর বাবা এখনও প্রাক্তন জামাই এবং তাঁর বর্তমান স্ত্রী’র সঙ্গে যোগাযোগ রাখেন। মাঝেমধ্যে একসঙ্গে বাইরে খেতেও যান, যা তাঁদের সম্পর্কের সহজতা আরও স্পষ্ট করে।

আরও পড়ুনঃ ‘আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না কেউ’, ‘সবাই ভুল বুঝেছে…’ ‘বিষয়টা একটু সংবেদনশীল ভাবে ভাবুন…’ লাগাতার কটাক্ষে বিধ্বস্ত রাহুল অরুণোদয়ের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র!

এই প্রসঙ্গে সোহিনী বলেন, জীবনে সম্পর্ক ভাঙতেই পারে, কিন্তু সম্মান আর সৌজন্য বজায় রাখা খুব জরুরি। তাঁর মতে, ব্যক্তিগত সম্পর্কের মধ্যেও মানবিকতা থাকা উচিত, আর সেই জায়গাটাই তিনি ধরে রাখতে পেরেছেন।

Back to top button