‘আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না কেউ’, ‘সবাই ভুল বুঝেছে…’ ‘বিষয়টা একটু সংবেদনশীল ভাবে ভাবুন…’ লাগাতার কটাক্ষে বিধ্বস্ত রাহুল অরুণোদয়ের সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র!

২৯ মার্চ ওড়িশার তালসারির সমুদ্রে শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মর্মান্তিক মৃত্যু টলিউডকে স্তব্ধ করে দিয়েছিল। দুর্ঘটনার সময় রাহুলের সঙ্গেই শুটিং করছিলেন অভিনেত্রী শ্বেতা মিশ্র (Sweta Mishra)। রাহুল জলে তলিয়ে যাওয়ার পর হাসপাতালের বাইরে শ্বেতার একটি বিমূঢ় অবস্থার ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি বারবার রাহুলের খোঁজ নিচ্ছিলেন। তবে সেই ঘটনার পর দীর্ঘ তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শ্বেতাকে জনসমক্ষে দেখা যায়নি, এমনকি সহ-অভিনেতার শেষকৃত্যেও তাঁর অনুপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দানা বেঁধেছিল নানা বিতর্ক ও সমালোচনা।

দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন শ্বেতা। সম্প্রতি ফেসবুকে তাঁর নামে কিছু ছবি পোস্ট হওয়াকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হলে অভিনেত্রী স্পষ্ট জানান, ওই প্রোফাইলটি তাঁর নয় এবং তিনি ইনস্টাগ্রাম ছাড়া অন্য কোনও প্ল্যাটফর্মে সক্রিয় নন। শ্বেতা অত্যন্ত ক্ষোভ ও যন্ত্রণার সঙ্গে জানান যে, ২৯ মার্চের পর থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি এবং নিজেকে জগত থেকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছেন। মানুষের ক্রমাগত আক্রমণ ও ভুল বোঝাবুঝিতে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন।

শ্বেতার কন্ঠে ফুটে উঠেছে এক গভীর অসহায়তা। তিনি জানান, দুর্ঘটনার পর থেকে তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না। চারপাশের মানুষের অভিযোগের আঙুল তাঁকে কুঁকড়ে দিচ্ছে। অভিনেত্রী আক্ষেপ করে বলেন, “এই দুর্ঘটনায় আমার অপরাধ কোথায়? আমি তো ক্রিমিনাল নই।” তিনি প্রশ্ন তুলেছেন, কেন তাঁকে এই অনভিপ্রেত ঘটনার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? শ্বেতার মতে, সাধারণ মানুষের এই ক্রমাগত নেতিবাচক আচরণ তাঁকে স্বাভাবিক জীবনে ফিরতে বাধা দিচ্ছে এবং তিনি এখন মানসিকভাবে অত্যন্ত অস্থির অবস্থায় রয়েছেন।

রাহুলের মৃত্যুর ঘটনায় টলিউড ইন্ডাস্ট্রিতে শোরগোল পড়ে গিয়েছিল। শুটিং সেটে নিরাপত্তার গাফিলতির অভিযোগে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে প্রিয়াঙ্কা সরকার এফআইআর করেছিলেন, যা নিয়ে পুলিশি তদন্ত ও ইন্ডাস্ট্রিতে দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু এই পুরো সময়ে শ্বেতা ছিলেন লোকচক্ষুর আড়ালে। তাঁর ফোন বা মেসেজের কোনও উত্তর মেলেনি। নেটিজেনদের একাংশ তাঁর নীরবতা এবং শেষকৃত্যে না আসাকে কেন্দ্র করে কটু মন্তব্য করতে ছাড়েননি, যা অভিনেত্রীর মানসিক অবস্থাকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুনঃ ‘রাজনীতি না বুঝলে করছেন কেন?’ ‘অভিনেতা হিসেবে ভালো হলেও দেবের প্রতি শ্রদ্ধা হারালাম!’ সাক্ষাৎকারে বিস্ফোরক অরিত্র দত্ত বণিক!

বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে শ্বেতা জানান, তিনি এখনও শারীরিক ও মানসিকভাবে ভীষণ অসুস্থ। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও বারংবার ব্যর্থ হচ্ছেন। পরিস্থিতির উন্নতি না হলে তিনি চিরতরে কলকাতা শহর ছেড়ে চলে যাওয়ার কথাও ভাবছেন। তাঁর কথায় স্পষ্ট যে, সহকর্মীকে হারানোর শোক এবং তার ওপর জনগণের অন্যায্য আক্রমণ এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে তিনি এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

Back to top button