নাচ এবং অভিনয়ে সৃজলার গুণ সকলে জানেন কিন্তু এবার নিজের গান দিয়ে দর্শকদের মন জয় করলেন অভিনেত্রী

সৃজলা গুহ বাংলার ছোটপর্দার অতি জনপ্রিয় মুখ। তিনি তাঁর সিরিয়াল মন ফাগুনের কারণে জনপ্রিয়তা পান। প্রচারের আলোয় আসেন। তাঁর সঙ্গে সেই ধারাবাহিকে শন বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এখানে তাঁদের চরিত্রের নাম ছিল পিহু এবং ঋষিরাজ। তাঁদের অনস্ক্রিন রসায়ন সকলের দারুণ পছন্দ হয়েছিল। তাঁদের সেই খুনসুটি, ঝগড়া বা ভালোবাসা সবই দর্শকদের মন কেড়ে নিয়েছিল।

এখন আর ছোট পর্দায় নিয়মিত দেখা যায় না সৃজলাকে। মাঝে অবশ্য কিছুদিন স্টার জলসার নাচের রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়রে অতিথি বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। কিন্তু সেটা মাত্র দুই দিনের জন্য। তাই অত সামান্যতে মন ভরেনি ভক্তদের। তবে এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।

যতদূর জানা যাচ্ছে স্টার জলসাতে এবার একটা একেবারেই ভিন্ন স্বাদের রিয়েলিটি শো আসছে। অনুমান করা হচ্ছে অনেকটা ঠিক হিন্দির শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার মত একটা নতুন রিয়েলিটি শো আনবে স্টার জলসা। সেখানে উপস্থিত থাকবেন সৃজলা। সিরিয়ালে না হলেও নতুন শোয়ের হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী নাচেও সমান দক্ষতা রাখেন। তার নাচ দেখে এক সময় দর্শকরা বলেছিলেন জ্যাকলিন ও নোরা ফাতেহির সংমিশ্রণ। পানি পানি গানটিতে তার নাচ দেখে দর্শকদের মনে হয়েছিল জ্যাকলিনের কথা। আর তার দুর্দান্ত বেলি ডান্স দেখে মনে পড়েছিল নোরা ফাতেহির কথা। সৃজলা (Srijla Guha) যে এত সুন্দর নাচ করেন তা এর আগে জানা ছিল না তার অনুরাগীদের।

নাচের পাশাপাশি যে তিনি গানেও সমান পারদর্শী তার প্রমাণ মিলল এদিনের একটি ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মেকআপ রুমে মেকআপ করতে করতে গান গাইছেন অভিনেত্রী। অনেক অভিনেত্রী গান করে ট্রেলের শিকার হয়েছে, তবে তার গান শুনে ট্রল করার বদলে মুগ্ধ হয়েছেন দর্শক। অভিনয় ও নাচ এই দুইয়ের পাশাপাশি তিনি গানটাও যে এত সুন্দর গাইতে পারেন তা জানা ছিল না দর্শকদের।

Back to top button