অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে বিরাট সংবাদ! কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন গায়িকা লোপামুদ্রা!

সকালের শুরুতেই এল এক মন খারাপ করা খবর। গায়িকা লোপামুদ্রা মিত্র তাঁর জীবনের এক অত্যন্ত কাছের মানুষকে হারিয়েছেন। হঠাৎ এই শোকের খবর সামনে আসতেই মন খারাপ হয়ে যায় তাঁর অনুরাগী এবং পরিচিতদের। নিজের সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ শেয়ার করেন গায়িকা, আর সেখান থেকেই বিষয়টি প্রকাশ্যে আসে।

এই খবর ছড়িয়ে পড়তেই শিল্পীমহল থেকে শুরু করে সাধারণ মানুষ, অনেকেই সমবেদনা জানিয়েছেন। সকলেই গায়িকার এই কঠিন সময়ের পাশে থাকার বার্তা দিয়েছেন। এমন একজন মানুষকে হারানোর যন্ত্রণা সহজে কাটানো যায় না, সেটাই মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা।

জানা গিয়েছে, প্রয়াত ব্যক্তি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। বয়সজনিত অসুস্থতার পাশাপাশি গত কয়েক মাসে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত সেই লড়াই থামিয়ে দিতে হয় তাঁকে।

দৃষ্টিশক্তি না থাকলেও তাঁর কণ্ঠস্বর ছিল অসাধারণ। লোকসংগীতের জগতে তিনি নিজের মতো করে জায়গা তৈরি করেছিলেন। গ্রামবাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি গান শুনিয়েছেন এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সহজ-সরল জীবনযাপন দিয়ে।

আরও পড়ুনঃ পুলস্ত্যের মর’ণজালে দিতি-গোরার সাজানো সংসার! গুরুজীর কালো ছায়ায় বিপন্ন হবে গোরার জীবন! দিতি কি পারবে আসন্ন বিপদ থেকে তাকে বাঁচাতে?

শেষ পর্যন্ত জানা গেল, প্রয়াত সেই মানুষটি আর কেউ নন, প্রখ্যাত বাউল সাধক কানাই দাস। তাঁর মৃত্যুর খবর জানিয়ে লোপামুদ্রা মিত্র আবেগঘন বার্তায় জানিয়েছেন, এই সম্পর্ক শুধু শিল্পীর ছিল না, ছিল গভীর আন্তরিকতার। তাঁর চলে যাওয়া বাংলার লোকসংগীতের জগতে এক অপূরণীয় ক্ষতি।

Back to top button