বিয়ের আগেই পল্লবীর কান ভাঙানোর চেষ্টা! ননদিনীর ষ’ড়যন্ত্র ভেস্তে দিয়ে কি চার হাত এক হবে সাগর-পল্লবীর? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় পথচলা শুরু করেছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nivas )। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ বিরতির পর ছোটপর্দায় ফিরেছেন দুই দাপুটে অভিনেতা দেবশঙ্কর হালদার এবং পরমব্রত চট্টোপাধ্যায়। বিশেষ করে পরমব্রতকে ধারাবাহিকের জগতে ফিরে আসতে দেখে দর্শক মহলে যেমন উত্তেজনা তৈরি হয়েছে, তেমনই অনেকে বেশ অবাকও হয়েছেন। ধারাবাহিকে পরমব্রতর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী দেবাদৃতা বসু। অন্যদিকে, দেবশঙ্কর হালদারের বিপরীতে দেখা যাচ্ছে অভিজ্ঞ অভিনেত্রী সোহিনীকে। বর্তমানে ধারাবাহিকের কাহিনীতে পল্লবী ও সাগরের বিয়েকে কেন্দ্র করে এক টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে।

গল্পের মোড় ঘোরে যখন সাগরের বাড়ি থেকে পল্লবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সাগর নিজের বাড়িতে এই বিষয়ে মামনীর সাথে দীর্ঘ আলোচনা করে। তবে এই বিয়ের নেপথ্যে রয়ে গেছে অনেকগুলো প্রশ্ন পল্লবী কি আদৌ সাগরের মেয়ে মিঠির যোগ্য মা হয়ে উঠতে পারবে? কিংবা সাগরের দ্বিতীয় বিয়ের বিষয়টি তার পরিবার শেষ পর্যন্ত সহজভাবে মেনে নেবে কি না, তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সাগরের পরিবার থেকে পল্লবীর জন্য বিয়ের প্রস্তাব পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতের খাবারের টেবিলে যখন সবাই একসাথে বসেছিল, তখন কমলা এই বিয়ের প্রস্তাবের কথা সকলকে জানায়। খবরটি শুনে বড় ছেলে তৎক্ষণাৎ পাত্রের পরিচয় জানতে চায়। কমলা যখন জানায় যে পাত্র পল্লবীর অফিসের বস সাগর, তখন বড় ছেলে অবাক হয়ে মনে করিয়ে দেয় যে সাগর বিবাহিত। অন্যদিকে, ছোট ছেলে সাফ জানিয়ে দেয় যে এই বিয়েতে তার বিন্দুমাত্র মত নেই। পরিস্থিতির গুরুত্ব বুঝে শ্রীনিবাস সকলকে শান্ত হতে বলেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, জীবনটা পল্লবীর, তাই চূড়ান্ত সিদ্ধান্ত পল্লবীকেই নিতে হবে। পরিবারের সবার টানাপোড়েনের মাঝে পল্লবীকে দেখা যায় স্তব্ধ ও অবাক হয়ে বসে থাকতে।

বিয়ের পাকা কথা বলতে সাগরের বাড়ির লোকজন পল্লবীদের বাড়িতে উপস্থিত হয়। পল্লবীদের বাড়িতে পা রেখেই সাগরের মন ছটফট করতে থাকে পল্লবীকে দেখার জন্য। তার এই অস্থিরতা ছোট্ট মিঠির নজর এড়ায় না। সবার সামনেই মিঠি তার বাবাকে জিজ্ঞেস করে বসে, “কি বাবা, তুমি কি পল্লবী আন্টিকে খুঁজছো?” মেয়ের মুখে এমন কথা শুনে সাগর ভীষণ লজ্জা পেয়ে যায় এবং উপস্থিত সকলেই হেসেই অস্থির হয়ে ওঠেন। এরপর সাগরের মায়ের অনুরোধে ঝিনুক যখন পল্লবীকে সবার সামনে নিয়ে আসে, তখন পল্লবীর দিক থেকে চোখ ফেরাতে পারছিল না সাগর।

আরও পড়ুনঃ রক্তিমের বোনা ম’রণজালে বন্দি মধু আর ইন্দু! দিতি কি পারবে বিপদের মুখ থেকে দুজনকে ফিরিয়ে আনতে?দুর্ধর্ষ আজকের পর্ব

তবে আনন্দের এই আবহেও বাধার সৃষ্টি করতে এগিয়ে আসে সাগরের বোন। পল্লবী যখন একা নিজের ঘরে যায়, তখন সাগরের বোন সেখানে গিয়ে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। সাগরের আগের বিয়ে, ছোট্ট মিঠি এবং নানা রকম প্রতিকূলতার কথা বলে সে পল্লবীর মন বিষিয়ে দিয়ে বিয়েটা ভাঙার চেষ্টা করে। তবে ধারাবাহিকের বর্তমান ইঙ্গিত অনুযায়ী, কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। সমস্ত বাধা অতিক্রম করে পল্লবী ও সাগরের বিয়ের দিনক্ষণ পাকা হতে চলেছে, যা দর্শকদের জন্য আগামী পর্বে বড় চমক নিয়ে আসবে।

Back to top button