হাঁটুর অসহ্য য’ন্ত্রণা! ডাক্তারের অমতে ইনজেকশন নিয়ে অভিনেত্রীর নৃত্য পরিবেশন! শ্যুটিংয়ে অনন্যার অধ্যবসায়ে মুগ্ধ শিবপ্রসাদ!

পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সম্প্রতি অভিনেত্রী অনন্যার সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন। তিনি জানান, এই প্রথম বড় পর্দায় একসঙ্গে কাজ করছেন তাঁরা। এর আগে টেলিভিশনে একসঙ্গে অভিনয় এবং একটি ডান্স রিয়ালিটি শোতে পারফর্ম করেছিলেন দু’জনে। নতুন ছবিতে তাঁদের এই পুনর্মিলনকে ঘিরে স্বাভাবিকভাবেই আলাদা উচ্ছ্বাস রয়েছে। পরিচালক নিজেও এই অভিজ্ঞতাকে বিশেষ বলে উল্লেখ করেছেন।
ছবিতে অনন্যা অভিনয় করছেন পুতলি বাঈ চরিত্রে, যা বেশ গুরুত্বপূর্ণ। শ্যুটিং শুরুর কিছুদিন আগেই পরিচালক জানতে পারেন অভিনেত্রীর শারীরিক সমস্যার কথা। তাঁর এক চিকিৎসক বন্ধু ফোন করে জানান, অনন্যার হাঁটুর অবস্থা খুবই খারাপ, তাই নাচের মতো দৃশ্য করা তাঁর জন্য অত্যন্ত কষ্টকর হতে পারে। এই পরিস্থিতিতে ওই চরিত্রে অভিনয় না করার পরামর্শও দেওয়া হয়েছিল।
কিন্তু সমস্ত সতর্কবার্তা উপেক্ষা করেই নিজের সিদ্ধান্তে অটল থাকেন অনন্যা। প্রয়োজনে পেন কিলার এবং ইনজেকশনের সাহায্য নিয়ে শ্যুটিং করার জন্য প্রস্তুত হন তিনি। নিজের চরিত্রের প্রতি দায়বদ্ধতা থেকেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। পরিচালকের মতে, এই মানসিক শক্তি এবং পেশাদার মনোভাবই একজন শিল্পীকে আলাদা করে তোলে।
শুধু শারীরিক কষ্ট সহ্য করাই নয়, চরিত্রের জন্য নিজেকে আরও নিখুঁত করতে বিশেষ প্রশিক্ষণও নেন অনন্যা। আগে থেকে কত্থক জানলেও ছবির প্রয়োজনে নতুন করে তালিম নিয়েছেন তিনি। শ্যুটিং চলাকালীন তাঁর নিষ্ঠা এবং পরিশ্রম দেখে সহশিল্পী ও পরিচালক দু’জনেই মুগ্ধ হয়েছেন। কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁর কাজের প্রতি এই একাগ্রতা প্রশংসিত হয়েছে।
আরও পড়ুনঃ ‘ওর মুখটা না দেখতে হয় কোনোদিন আমাকে, ছিঃ…’ মুখ খুললেন অভিনেত্রী মৌসুমী! ফের কাঠগড়ায় জীতু কোমল! পায়ের দের মন্তব্যে অভিনেতাকে নিয়ে তোলপাড় টলিপাড়া!
এই ছবিতে অনন্যার পাশাপাশি অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রাইমা সেন, সোহিনী সেনগুপ্ত, সাহেব চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। একই সময়ে মুক্তির অপেক্ষায় রয়েছে জিৎ অভিনীত অন্য একটি ছবি। ফলে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, দুটি ছবির মধ্যে বক্স অফিসে প্রতিযোগিতা কতটা জমবে তা দেখার।

