কোন আরম্ভর ছাড়াই শুরু হল স্টার জলসার নতুন রিয়ালিটি শো! সম্প্রচার হওয়ার পর এলো প্রথম প্রোমো, কেন এমন ঘটনা? হইচই সোশ্যাল মাধ্যমে

বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের (Bengali reality show) নাম উঠলেই সবার প্রথমে যে নামটি মাথায় আসে তা হল রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)। জি বাংলার এই শোয়ের সামনে আর কোনও শো পাত্তা পায়নি। বছরের পর বছর ধরে দর্শকদের মনে রাজত্ব করছে রচনার শো। ‘দিদি নম্বর ১’এর হাত ধরেই বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন রচনা। তবে এবার ‘দিদি নম্বর ১’কে টেক্কা দিতে নতুন শো নিয়ে চলে এসেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং সৃজলা গুহ (Srijla Guha)।

মাত্র দুটি সিজনেই দেশজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ (Shark Tank India)। গতে বাঁধা ডান্স বা গানের রিয়ালিটি শো-এর বাইরে সোনি টিভি-র এই রিয়ালিটি শো দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের। দেশের প্রতিষ্ঠিত সফল স্টার্টআপ সংস্থাগুলির প্রধানেরা শার্ক হিসাবে থাকেন এই শো-তে। আর নতুন উদ্য়োক্তরা নিজস্ব ব্যবসায় বিনিয়োগের জন্য শার্কদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। এবার এইরকম ধাঁচেরই একটি রিয়ালিটি শো আনা হলো বাংলা টেলিভিশনের পর্দায়।

টলিউডের নামী অভিনেতা পরমব্রত এখন বলিউডেরও পরিচিত মুখ। একাধিক হিন্দি সিনেমা, সিরিজে অভিনয় করেছেন তিনি। অপরদিকে বাংলার সিংহভাগ দর্শকের কাছে সৃজলার পরিচিতি অবশ্য ‘পিহু’ নামেই। স্টার জলসার ‘মন ফাগুন’ ধারাবাহিকে অভিনয় করার পর থেকে এই নামেই জনপ্রিয় হয়ে গিয়েছেন তিনি। এবার এই দুই তারকা মিলেই একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের শো নিয়ে মন মাতলেন দর্শকদের।

যখন থেকে শোনা গিয়েছিল এমন একটি শো আসতে চলেছে তখন থেকেই বেশ আগ্রহী হয়ে উঠেছিল দর্শকরা। তবে শুরুতেই হয়ে গেলো একটা গন্ডগোল। সাধারণত কোন সিরিয়াল বা রিয়ালিটি শো টেলিভিশনে আসার বেশ কিছুদিন আগে টেলিকাস্ট করা হয় সেই সো এর প্রমো। কিন্তু এই খানেই হয়ে গেলো মহা বিপত্তি। যার দরুন এখন বেশ হাসি ঠট্টার মুখে পড়তে হচ্ছে স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষকে।

আগেও নানা রকম কান্ড কারখানার উদাহরণ পাওয়া গিয়েছে স্টার জলসা কর্তৃপক্ষর তরফ থেকে। তবে এই বার যা হল তাতে বলা যেতে পারে ইতিহাস গড়লো স্টার জলসা। ” ধন্যি মেয়ের উপাখ্যান ” রিয়ালিটি শো টি টেলিকাস্ট হওয়ার পর শো এর প্রথম প্রোমো রিলিজ করলেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে কি এটা স্টার জলসার তরফ থেকে দর্শকদের জন্য কোনো সারপ্রাইজ ছিল?? এই নিয়েই নেটপাড়ায় ট্রোল হচ্ছে স্টার জলসা।

Back to top button