রাতারাতি উচ্ছে বাবুর চুল উধাও! এটা কি মিঠি আর শাক্যর নতুন কোন বদমাইশি? ছবি দেখে হেসেই কূল পাচ্ছে না মিঠাই দর্শকরা

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। যেখানে জনপ্রিয় অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর জুটিকে দর্শক দারুন পছন্দ করে। কিছুদিন আগেই এই ধারাবাহিক দু’বছর পূর্ণ করল টিভির পর্দায়। বর্তমানে টিআরপি তালিকায় জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও দর্শকের কাছে কিন্তু এখনো মিঠাইয়ের জনপ্রিয়তা রয়েছে ভরপুর।
এখনো সোশ্যাল মিডিয়া খুললে সব সময় মিঠাইকে নিয়েই চর্চা হতে দেখা যায়। তাই এটি যে দর্শকদের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই ধারাবাহিকের জনপ্রিয়তার সবচেয়ে বড় কারণ হলো নায়ক নায়িকার জুটি এবং ধারাবাহিকের যৌথ পরিবার। এই পরিবারের প্রত্যেকটা সদস্যকেই দর্শক টিভির পর্দায় খুব পছন্দ করে।
বর্তমানে ধারাবাহিকের গল্পের মোড় ঘোরানোর জন্য দেখানো হয়েছে যে মিঠাই মারা গেছে এবং মিঠাইয়ের মতো দেখতে আরেকজন এসেছে যার নাম মিঠি। ঘটনাচক্রে তার সঙ্গে সিদ্ধার্থর বিয়ে হয়ে গেছে। মিঠি আসার পরপরই দর্শকরা ভেবেছিল যে এটি হল মিঠাই, কিন্তু যত গল্প এগিয়েছে ততই সকলে বুঝতে পেরেছে যে দুজন আলাদা মানুষ। এই নিয়ে দর্শকের দুঃখের শেষ নেই। এবার দেখা গেল মিঠাইয়ের উচ্ছেবাবুর একা বাড়ে লুক পরিবর্তন।
হঠাৎ করেই উচ্ছে বাবুর ঘন কালো চুল সব উড়ে গেল। মাথা ন্যাড়া সিদ্ধার্থকে দেখে রীতিমতো হতবাক সকলে। সবাই ভাবছে মিঠাইয়ের পাশে এ কেমন সিদ্ধার্থকে নিয়ে এলো ধারাবাহিক কর্তৃপক্ষ? রাতারাতি চুল উড়ে গেল নায়কের! সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা দেখে ঘুম উড়েছে মিঠাই ভক্তদের।

প্রসঙ্গত সম্প্রতি ওই ছবিতে দেখা যাচ্ছে মিঠাই এবং সিদ্ধার্থ দাঁড়িয়ে রয়েছে। মিঠাই রয়েছে তার আগের বেশে অর্থাৎ মিঠাইয়ের মতোই সাজে রয়েছে সৌমিতৃষা, কিন্তু তার পাশে যে সিদ্ধার্থ দাঁড়িয়ে রয়েছে তার মাথায় কোন চুল নেই। এ কেমন সিদ্ধার্থের রূপ! যা দেখে চোখ কপালে ভক্তদের। প্রসঙ্গত এটি দেখে বোঝাই যাচ্ছে যে কোন ভক্ত মজা করে এই ছবিটিকে এডিট করেছে। আর যেটি দেখে অনেকে মজা পেলেও আদৃতের ভক্তরা কিন্তু বেজায় চটেছে।

