নতুন ধারাবাহিকে বিরাট চমক! জুটি বেঁধে টেলিভিশনের পর্দায় সুস্মিতা-আদৃত! জল্পনা তুঙ্গে! কবে আসছে এই নতুন মেগা?

জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ শেষ হওয়ার পর থেকেই দর্শকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কবে আবার ছোটপর্দায় দেখা যাবে প্রিয় অভিনেত্রী সুস্মিতা দে-কে। এর মধ্যেই জানা গেল, খুব শীঘ্রই নতুন কাজ নিয়ে ফিরতে চলেছেন তিনি। অন্যদিকে, অভিনেতা সাহেব ভট্টাচার্য ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের শুটিং শুরু করে দিয়েছেন। ফলে নতুন প্রজেক্ট ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে দর্শকমহলে।

শুধু ছোটপর্দা নয়, এর মধ্যেই একটি ওয়েব সিরিজের কাজও শেষ করেছেন সুস্মিতা। ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, তিনি ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। জানা যাচ্ছে, ‘কথা’ ধারাবাহিকের প্রযোজকেরাই তাঁদের নতুন গল্পের জন্য আবারও সুস্মিতাকে বেছে নিয়েছেন। ফলে আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে কি না, তা নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

সবচেয়ে বড় চমক হিসেবে শোনা যাচ্ছে, এই নতুন ধারাবাহিকে সুস্মিতার বিপরীতে দেখা যেতে পারে আদৃত রায়-কে। ইতিমধ্যেই নাকি তাঁদের লুক সেটও হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এখনও সবকিছু প্রাথমিক স্তরেই রয়েছে, তবুও এই সম্ভাব্য জুটিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে দর্শকমহলে।

এই বিষয়ে যোগাযোগ করা হলে সুস্মিতা সরাসরি কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন, নতুন কাজ নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চান না। সবকিছু এখনও চূড়ান্ত হয়নি এবং সঠিক সময় এলে তিনি নিজেই জানাবেন। তাঁর এই সংযত প্রতিক্রিয়া আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে, কারণ দর্শকরা অপেক্ষা করছেন তাঁর পরবর্তী বড় ঘোষণার জন্য।

আরও পড়ুনঃ ‘রাহুল দা বেঁচে গিয়ে হাসপাতালে থাকলে এত ভিড় হতই না…’ ‘বেঁচে থাকতে শিল্পীর কদর করতে শিখুন…’ গলায় আক্ষেপ নিয়ে আর্টিস্ট ফোরামের দিকে অভিযোগের আঙুল জীতু কমলের!

অন্যদিকে, আদৃত রায়কেও শেষবার দেখা গিয়েছিল ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে, যেখানে তিনি পারিজাত চৌধুরী-র সঙ্গে জুটি বেঁধেছিলেন। এবার যদি সুস্মিতার সঙ্গে তাঁর নতুন জুটি গড়ে ওঠে, তবে সেটি দর্শকদের কতটা মন জয় করতে পারে, সেটাই দেখার। নতুন গল্প, নতুন জুটি এবং পুরনো জনপ্রিয়তার মিশেলে এই ধারাবাহিক যে আলোচনায় থাকবে, তা বলাই যায়।

Back to top button